Tanvir Khan
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমান দেশে ফেরার পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বললেন

ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৫ – ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন তিনি। সেই সময় বিমানবন্দর ভিআইপি লাউঞ্জ থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুর ১২টা ২৬ মিনিটে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে একটি ভিডিওও সংযুক্ত করা হয়েছে, যেখানে দেখা যায়, সোফায় বসে মুঠোফোনে কথা বলছেন তারেক রহমান।

গণসংবর্ধনার পরে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন তাঁর মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

1

চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে টিকতে পারবেন তো বোলাররা?

2

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মান্নার মনোনয়নপত্র বাতিল

3

টাকা না পেয়ে ক্যামব্রিয়ান কলেজের ছাত্র সুদীপ্ত রায়কে হত্যা,

4

আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

5

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে: ‘আম

6

কিশোরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

7

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

8

সিলেটে বিটিসিএলের গুদামঘরে আগুন, ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে অগ্ন

9

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দ্রুত আমদানির পরামর্শ ট্যারিফ কমিশনে

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে এলো ২৫ টন নিষিদ্ধ পপি বীজ

12

মাদারীপুরে শৌচাগার থেকে উদ্ধার নবজাতক হাসপাতালে সুরক্ষায়, দত

13

ডলারের তুলনায় রুপির দাম ইতিহাসের সর্বনিম্নে, ৯০.৪২ পৌঁছালো

14

আসিফ মাহমুদ সজীব: নির্বাচন করব, কোন দল থেকে তা পরে জানানো হব

15

৪০ বছর বয়সে ক্যারিয়ার পরিবর্তন: নতুন সুযোগ ও সফলতার উপায়

16

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ডে মামলা, গৃহকর্মী আয়েশা প্রধা

17

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ

18

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ, বাসা

19

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

20