Tanvir Khan
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুই উপদেষ্টার পদত্যাগে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের পর শূন্য হওয়া তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিন উপদেষ্টাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করবেন অধ্যাপক আসিফ নজরুল। অন্যদিকে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আদিলুর রহমান খানকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ফলে তিনিও এখন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। তিনিও এখন তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। পদত্যাগের আগে মাহফুজ দায়িত্বে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এবং আসিফ স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে।

বুধবার বিকেল পাঁচটায় তাঁরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁদের পদত্যাগ কার্যকর হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

জিয়া উদ্যানে দাফনের প্রস্তুতি, মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা

2

এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে প্রথমবার কিউবা মিচেল

3

বার্সেলোনার যুবরাজ লামিনে ইয়ামাল

4

এনআইডিতে অতিরিক্ত সিম ও হ্যান্ডসেট দেখানোর সমস্যা সমাধানে সম

5

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

6

বদলে যাওয়া ক্যাম্পাস

7

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরলো পোষা বিড়াল ‘জেবু’

8

নোয়াখালীতে জামায়াত প্রার্থীর জনসংযোগে হামলার অভিযোগ, আহত অন্

9

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক

10

নিউইয়র্কে মেয়র নির্বাচন আজ: ত্রিমুখী লড়াইয়ে জোহরান মামদানি এ

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

13

বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে ওম

14

মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন, নিজেকে নির্

15

ঢামেকে নারী চিকিৎসককে অশোভন মন্তব্য, প্রতিবাদে দেড় ঘণ্টা বন্

16

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁই

17

মেট্রোরেল চলাচল আবার বন্ধ, বিদ্যুৎ তারে ডিশের কেবল পাওয়া গে

18

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ: নয়াদিল্লিতে হাইক

19

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দ্রুত আমদানির পরামর্শ ট্যারিফ কমিশনে

20