Tanvir Khan
প্রকাশ : Jan 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মান্নার মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান শুক্রবার বেলা সাড়ে তিনটায় এই সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তা বলেন, মান্নার হলফনামায় ফৌজদারি মামলার তথ্য না দেওয়া, এফিডেভিট সম্পাদনের একদিন পর স্বাক্ষর এবং সম্পদ বিবরণী দাখিল না করার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মান্না আপিল করতে পারবেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মান্নার পক্ষে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতা-কর্মীদের চাপে পড়ে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এছাড়া বগুড়া-২ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি

এর আগে ঋণখেলাপির তালিকায় মান্নার নাম অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা ছিল না। মান্না আফাকু কোল্ডস্টোরেজ লিমিটেডের অংশীদার এবং এবার বিএনপির সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বা

1

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অতিরিক্ত অর্থ আদায়: ৫ রিক্রুটিং এজেন

2

চার কারণে আটকে আছে পুলিশের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাব

3

রাষ্ট্র সংস্কারে বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ, বললেন রেহমান সোবহ

4

চীনা সামাজিক মাধ্যমে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি: বাস্তবতা ও ভু

5

জাতীয় ঐক্য ও সমঝোতা ছাড়া বাংলাদেশ এগোতে পারবে না: মতিউর রহমা

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

তুরস্ক বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিলো সব ক্ষেত্রে

8

শফিকুল আলম: তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে রাজনৈতিক শূন্যতা

9

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন ১৪ সদস্যের দল

10

আজকের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের দাম সামান্য বেড়েছে

11

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয়

12

আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অনিশ্চয়তা: ষষ্ঠ শ্রেণির পর স্কু

13

জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা কর

14

সাক্ষী হাজির না হওয়ায় আবারও পেছালো শহীদ আবু সাঈদ হত্যা মামলা

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর ও জনসমাবেশের

17

ফলাফল এল, কিন্তু সে নেই: আগুনে পুড়ে মারা যাওয়া আয়েশার দ্বিতী

18

স্তন ক্যানসার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং অপরিহার্য

19

ঢাকার মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি, যাত্রীদের ভোগ

20