Tanvir Khan
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডলারের তুলনায় রুপির দাম ইতিহাসের সর্বনিম্নে, ৯০.৪২ পৌঁছালো

ভারতের মুদ্রা রুপির দর মার্কিন ডলারের তুলনায় রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দীর্ঘদিন ধরে ৮৮.৮০-এর গুরুত্বপূর্ণ সহায়ক স্তরে থাকা রুপির দাম গতকাল বুধবার দ্রুত পতন শুরু করে এবং ৯০-এর মনস্তাত্ত্বিক বাধাও ভেঙে যায়। বৃহস্পতিবার রুপির বিনিময় হার আরও কমে ১ ডলারের বিপরীতে ৯০.৪২ রুপি হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আর্থিক বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহারের কারণে রুপির দর টানা তিনদিন ধরে পতনের মুখে রয়েছে। দিনের শুরু থেকেই রুপির দুর্বলতা দেখা যায় এবং দিনের শেষে মার্কিন ডলারের তুলনায় রুপির মূল্য ২৩ পয়সা কমে ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছায়।

রুপির অবমূল্যায়ন নিয়ন্ত্রণে রাখতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) বাজার থেকে ডলার বিক্রি করে হস্তক্ষেপ করেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রচেষ্টা সত্ত্বেও বিদেশি পুঁজি প্রত্যাহার এবং শক্তিশালী ডলারের চাপ রুপির পতন থামাতে ব্যর্থ হয়েছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, রুপির এই ধারাবাহিক দরপতন দেশের অর্থনীতি ও আমদানি-রপ্তানির ক্ষেত্রে নতুন চাপ সৃষ্টি করতে পারে। সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

সজিব ওয়াজেদ জয় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মাস্টারমাইন্

2

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মান্নার মনোনয়নপত্র বাতিল

3

জয়ের পরদিন মেয়র মামদানির মধ্যাহ্নভোজে অতিথি ওকাসিও-কর্টেজ

4

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

5

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ঝোড়ো ইনিংস: ৮১ বলে ২২

6

নিকোলা মাদুরোকে আটক ও ভেনেজুয়েলা ‘চালানোর’ ঘোষণা

7

সাহসী দৃশ্যে অভিনয়ের প্রশ্নে ফারিণের স্পষ্ট উত্তর…

8

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অতিরিক্ত অর্থ আদায়: ৫ রিক্রুটিং এজেন

9

ওসমান হাদির ওপর গুলিবর্ষণ: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

10

উড়োজাহাজের লেজে আটকে ঝুললেন স্কাইডাইভার, হুক নাইফে প্রাণে বে

11

ফুটবল বাছাইপর্বের ম্যাচ থেকে সংঘর্ষ: এল সালভাদর ও হন্ডুরাসের

12

একাধিক আসনে নিরঙ্কুশ বিজয়

13

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি: ঐতিহাসিক জয়ের পর সামনে কঠিন

14

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় নির্বাচন অপরি

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

আসিফ মাহমুদ সজীব: নির্বাচন করবো, পদত্যাগের ঘোষণা প্রধান উপদে

18

জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্র

19

বাংলাদেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বা

20