Tanvir Khan
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, এই ষড়যন্ত্রে জড়িতরা যেখানেই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয়ভীতি, সন্ত্রাস বা রক্তপাতের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো সম্ভব নয় বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ড. ইউনূস বলেন, বিজয়ের আনন্দের দিনে তিনি গভীর ব্যথিত হৃদয়ে জাতির সামনে দাঁড়িয়েছেন। তার ভাষায়, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর সরাসরি আঘাত।

তিনি জানান, শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। একই সঙ্গে তিনি জনগণকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসী শক্তিকে সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে। তাদের কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাফপ্যান্ট পরার ‘অপরাধে’ কিশোরকে হেনস্তা, আতঙ্কে পরিবার

1

জামায়াতসহ আট দল দাবি মানার আহ্বান, ১১ নভেম্বর ঢাকায় সমাবেশের

2

অমর একুশে বইমেলা ২০২৬ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে

3

পাকিস্তানি সেনাদের হামলায় পরিবার হারানোর হৃদয়বিদারক স্মৃ

4

রাজনীতি, রেকর্ড আর নাটক: ২০২৫ সালের আন্তর্জাতিক ক্রিকেটের গল

5

রংপুরে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী প

6

ফরিদপুরে নগরবাউল জেমসের কনসার্ট পণ্ড, ইটপাটকেলের কারণে অনুষ্

7

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি, তাঁর ‘ট্রানজিশন

8

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণ

9

জাতীয় নির্বাচন সামনে রেখে ১৮ দলীয় নতুন জোট ‘জাতীয় গণতান্ত্রি

10

রাজশাহীর তানোরে গভীর গর্তে পড়ে শিশুর মৃত্যু

11

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রি

12

চার বছরের পুরনো ছবি ভাইরাল, সৃজিত-মিথিলার পুনর্মিলনের গুঞ্জন

13

মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন, নিজেকে নির্

14

ফিফার নতুন শান্তি পুরস্কার ‘ফিফা পিস প্রাইজ’, প্রথম প্রাপক হ

15

ভারতের মধ্যপ্রদেশে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে

16

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর হিসাবে মাত্র ৩ হ

17

হাতিয়ার জাগলার চর দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫,

18

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শারীরিক পরিস্থিতির ওপর নির্ভরশীল

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20