Tanvir Khan
প্রকাশ : Dec 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির মস্তিষ্ক সক্রিয় করতে অস্ত্রোপচার প্রয়োজন, স্থিতিশীলতার অপেক্ষা

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মস্তিষ্ক সক্রিয় করার জন্য অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি। তবে অস্ত্রোপচারের আগে তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণভাবে স্থিতিশীল হওয়া জরুরি। আজ বুধবার সকালে দেওয়া এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ এ তথ্য জানায়।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে তাঁর শরীরকে পুরোপুরি স্থিতিশীল করতে হবে। এ মুহূর্তে চিকিৎসকদের মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা।

বিবৃতিতে আরও জানানো হয়, ওসমান হাদির মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। তাঁর চিকিৎসা সিঙ্গাপুর অথবা যুক্তরাজ্যের কোনো বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রে হতে পারে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। তিনি আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী। হামলার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে তিনি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ওসমান হাদির সুস্থতার জন্য তাঁর পরিবার দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছে।

meta keyword

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় মেসির আগমনে বিশৃঙ্খলা: দর্শক মাঠে ঢুকে পড়লেন, অনুষ্ঠ

1

রদ্রিগোর গোলশূন্য ৯ মাস, এমবাপ্পের দাপটে রিয়ালের রেকর্ডে নাম

2

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয়

3

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি বজায়, খেজুর আমদানির শুল্ক কমালো সর

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

বাণিজ্যযুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে চীন

8

ভারতের ফুটবল দল নভেম্বরে ঢাকায় আসছে | বাংলাদেশ বনাম ভারত এশি

9

গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের আদেশ ২৩

10

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা

11

৪০ বছর বয়সে ক্যারিয়ার পরিবর্তন: নতুন সুযোগ ও সফলতার উপায়

12

৫০ বছরের পথচলায় খাসির বিরিয়ানি ও মোরগ পোলাওয়ের জনপ্রিয় ঠিকান

13

জয়ের পরদিন মেয়র মামদানির মধ্যাহ্নভোজে অতিথি ওকাসিও-কর্টেজ

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

ভারত বিজয়ের পর শ্রীমঙ্গলে শমিত সোমের ফিরতি উৎসব

16

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁই

17

সেন্ট মার্টিনের ভঙ্গুর বাস্তুতন্ত্র: অনিয়ন্ত্রিত উন্নয়ন ও পর

18

জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্য

19

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ঝোড়ো ইনিংস: ৮১ বলে ২২

20