Tanvir Khan
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে একটি মাইক্রোবাসের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাপুর–থানারঘাট সড়কের মজিতপুর এলাকায়।

নিহত সামছুল হক (৫৯) পাকুন্দিয়ার এগারসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের বাসিন্দা ও মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি ছিলেন।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বাইসাইকেলে মাদ্রাসায় যাওয়ার পথে মজিতপুর আশ্রম সংলগ্ন কুয়েতি মসজিদের কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস তার বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মাইক্রোবাস জব্দ করে এবং চালককে পুলিশে সোপর্দ করে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াৎ হোসেন জানিয়েছেন, মরদেহ থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জব্দ মাইক্রোবাস ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা আঁকার সময় শিক্ষার্থ

1

নির্বাচনমুখী মেরুকরণ শুরু: ফেব্রুয়ারির ভোট ঘিরে তিন শিবিরে ব

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, উন্নতির আশা করছেন চিক

5

২০২৬ বিশ্বকাপের ড্র আজ রাত ১১টায়, আগাম প্রস্তুতি ও চ্যালেঞ্জ

6

মোজাম্মেল হুসাইনের গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন

7

৫২৭ থানায় নতুন ওসি নিয়োগ চূড়ান্ত, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প

8

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, জানাজার দিনে

9

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এসিবিএ প্রোগ্রামের ভর্তি শুরু, আব

10

যশোরে চিহ্নিত তিন উড়ন্ত ছিনতাইকারী আটক

11

সেন্ট মার্টিন ও হাতিয়ায় নৌপথে পণ্য পাচারের চেষ্টা, কোস্টগার্

12

খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব করেছে বিএনপি, ভার

13

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার,

14

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় প্রথম আলো ও ড

15

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁই

16

বিএনপি বা জামায়াতের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ দেখছে এনসিপি

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপি আয়োজন করছে স্মরণ

20