Tanvir Khan
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে ঢাকায় ডিআরইউর মানববন্ধন

দেশের শীর্ষ গণমাধ্যম দৈনিক প্রথম আলোডেইলি স্টার-এর উপর সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মানববন্ধন করেছে। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হামলায় জড়িত সকলকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

মানববন্ধনে প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা, নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার প্রতিবাদ জানানো হয়। এছাড়া ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসাইন-এর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের, কর্মচারী ও সাংবাদিকদের পুড়িয়ে হত্যার নীলনকশা বাস্তবায়ন করা। শহীদ হাদির হত্যার বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই হামলা করা হয়েছে।” তিনি আরও বলেন, ১৭ বছর ধরে সাংবাদিকেরা নির্যাতনের শিকার হচ্ছেন, তবে তারা ভয়ের সংস্কৃতির কারণে প্রতিবাদ করতে পারছিলেন না।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, গণমাধ্যমের ওপর হামলার ধারাবাহিক ইতিহাস রয়েছে। অতীতে এসব ঘটনার বিচার না হওয়ায় আজ আবারও একই ধরনের হামলা ঘটেছে। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্বও উল্লেখ করেন।

ডিআরইউ সিনিয়র সদস্য শওকত হোসেন মাসুম বলেন, সাম্প্রতিক হামলাগুলো পূর্বপরিকল্পিত এবং প্রকাশ্যে মুখ দেখিয়ে করা হয়েছে। তিনি বলেন, শুধু হামলাকারীদের গ্রেপ্তার করলেই হবে না; যারা পেছন থেকে নির্দেশ দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনা প্রয়োজন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা, বিভিন্ন সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যরা। ডিআরইউর নারীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস পান্না সরকারের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

ডিআরইউ হুঁশিয়ারি দিয়েছেন, দাবিসমূহ না মানা হলে নতুন কর্মসূচি নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের অবরোধে জর্ডান ও মিসরে আটকে রয়েছে জাতিসংঘের মানবিক

1

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭, শতাধিক আহত

2

তামিম ইকবালকে ঘিরে জটিলতা বাড়ছে, লিগ বর্জনে একজোট ৪৫ ক্লাব

3

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে: ‘আম

4

অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ এখন ‘অ্যাসেসমেন্ট লেভেল–১’ দেশ

5

জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন

6

নির্বাচনমুখী মাহফুজ আলম ও আসিফ মাহমুদ: কোন দলের প্রার্থী হবে

7

জগন্নাথ হলে রাজাকারদের ছবি প্রশাসনের নির্দেশে মুছে ফেলা হলো

8

চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে টিকতে পারবেন তো বোলাররা?

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

এলপি গ্যাসের দাম বাড়ল, আজ সন্ধ্যা থেকেই কার্যকর নতুন মূল্য

11

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হায়দরাবাদ হাউসে, ইতিহাস ও স্থাপত্য

12

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, জানাজার দিনে

13

বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের নতুন তালিকা প্রক

14

টমাহক ক্ষেপণাস্ত্র: কত দূরে আঘাত করতে পারে এবং রাডারে কেন ধর

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

সীমান্ত সংঘাতের পর পাকিস্তান–আফগানিস্তান আলোচনায় অচলাবস্থা

17

সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রার্থীকে গণসংবর্ধনা

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

বিবিসি এখন বিশৃঙ্খল ও নেতৃত্বহীন অবস্থায়: সাবেক কর্মকর্তা ক্

20