অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে কোন রাজনৈতিক দল থেকে প্রার্থী হবেন, তা এখনই ঘোষণা করেননি।
আজ বুধবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের পরে সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচন করব এটা নিশ্চিত। তবে কোন দল থেকে করব, পরে জানানো হবে।”
নির্বাচনে অংশগ্রহণের জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি না, সেই বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা করা হবে। এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।”
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাত্র উপদেষ্টা হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি এই দুই মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ