Tanvir Khan
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ প্রকাশ, কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি জামায়াত আমির শফিকুর রহমানের

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে যদি নতুন করে ফ্যাসিবাদ বা সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তাহলে তার যথাযথ জবাব দেওয়া হবে—জনগণ সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।

আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তার ভাষায়, ‘বাংলাদেশ কারো বাপ–দাদার জমিদারি নয়, ১৮ কোটি মানুষের দেশ। কাউকে এমন নোংরামি করতে দেওয়া হবে না।’

শফিকুর রহমান বলেন, যারা হত্যাচেষ্টা চালিয়েছে তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তিনি সরকারকে এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই হত্যাচেষ্টাকারী কাপুরুষদের দ্রুত ধরে শাস্তি দিতে হবে। জনগণ এসব বরদাশত করবে না।’

হাদির অবস্থা সংকটাপন্ন জানিয়ে জামায়াত আমির বলেন, চিকিৎসক ও তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তিনি আরও বলেন, ‘জাতি কোনো গুলি বা হামলাকে ভয় পায় না। আমরা গুলির তোয়াক্কা করি না।’ একই সঙ্গে হাদির সুস্থতা কামনা করে তিনি আশা প্রকাশ করেন যে, সুস্থ হয়ে তিনি আবারও “মুক্তির লড়াইয়ে” রাজপথে ফিরতে পারবেন।

এর আগে আজ দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ‘লাইফ সাপোর্ট’-এ রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বিলিয়ন ডলার রিজার্ভ খরচ করে আসলে কী অর্জন করলাম?

1

বিয়ারিং প্যাড নয়, ত্রুটি ছিল লাগানো ও তত্ত্বাবধানে: ডিএমটিসি

2

৩০ বছর পর দেশে ফিরছেন জাইমা রহমান: নির্বাসনের সন্তান থেকে সফ

3

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বি

4

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন, জানাজা

5

রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে মনোনীত, বিএনপিতে বিক্ষোভ ও উত্ত

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

শাহরুখকে একসময় ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, পরে সেই ছেলেই

8

ইউআইইউ মার্স রোভার টিমের বিশ্বজয়: ছয় বছরে ছয় সাফল্য

9

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, সংকটময় সময় পার করছেন: চিকি

10

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, উন্নতির আশা করছেন চিক

11

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে আইটি অফিসার পদে নিয়োগ

12

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ, বাসা

13

২০২৬ বিশ্বকাপের ড্র আজ রাত ১১টায়, আগাম প্রস্তুতি ও চ্যালেঞ্জ

14

রাজধানীতে দায়িত্ব পালনে ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মুঠ

15

খালেদ মাহমুদ হঠাৎ মাঠ ত্যাগ করলেন, নোয়াখালী এক্সপ্রেসের কোচ

16

পাকিস্তানি বাহিনী স্বাধীন বাংলাদেশের মুক্তিবাহিনীকে না দিয়ে

17

মাদারীপুরে শৌচাগার থেকে উদ্ধার নবজাতক হাসপাতালে সুরক্ষায়, দত

18

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো মৃত্যুবরণ ক

19

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ওসমান হাদির হত্যায় শঙ্কা

20