Tanvir Khan
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ লাইনের জন্য মোহাম্মদপুরের জলাধারের অংশ অধিগ্রহণে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন


রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর মৌজার একটি জলাধারের অংশ অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। সেখানে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) পুলিশ লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এ উদ্যোগ নিয়ে উচ্চ আদালতে আপত্তি উঠেছে, আদালত তিন মাসের জন্য স্থগিতাদেশসহ রুল জারি করেছেন।

জমিটি অতীতের রেকর্ড সার্ভে (আরএস) জরিপে জলাধার হিসেবে চিহ্নিত ছিল। কিন্তু অধিগ্রহণ প্রস্তাবে জায়গার একাংশকে ‘বোর’ এবং অন্য অংশকে ‘ডোবা’ বলা হয়েছে। ভূমি জরিপ বিশেষজ্ঞদের মতে, ‘বোর’ সাধারণত নিচু জমিকে বোঝায়, যেখানে বোরো চাষ করা যায়।

দেশের বিদ্যমান আইন অনুযায়ী জলাধার, জলাশয় বা প্রাকৃতিক পানি ধারণ এলাকা ভরাট বা শ্রেণি পরিবর্তন নিষিদ্ধ। বিশেষ প্রয়োজনে বা জাতীয় স্বার্থে তা করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসন প্রাথমিক অনাপত্তিপত্র নিলেও এখনো পুলিশের পক্ষ থেকে অবস্থানগত ছাড়পত্রের জন্য আবেদন করা হয়নি।

ঢাকা অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) লিটুস লরেন্স চিরান বলেন, “ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে। উচ্চ আদালত থেকে দুটি দাগে স্থগিতাদেশ আছে। বিষয়টি নিষ্পত্তি হলে জায়গাটি পুলিশকে হস্তান্তর করা হবে।”

এসপিবিএন বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট, যা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। পরিকল্পনা অনুযায়ী, নতুন পুলিশ লাইনটি এই ইউনিটের নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমে সহায়তা করবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল, সংকটময় সময় পার করছেন: চিকি

2

ব্রাত্য দেশ থেকে কৌশলগত মিত্র: যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্

3

ব্রাজিল–আর্জেন্টিনার গ্রুপ কেমন হলো, কখন মুখোমুখি হতে পারে দ

4

আরও তিন বছরের জন্য জামায়াতের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমা

5

৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তার পদায়ন ও বদলি

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত সমর্থিত প্রক্সিবাহ

8

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক

9

খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১

10

দুর্নীতিতে থমকে আছে গরিব কল্যাণ প্রকল্প, অগ্রগতি মাত্র ৪৭%

11

দিল্লিতে হাইকমিশনের সামনে বিক্ষোভের পর কনসুলার সেবা স্থগিত

12

শর্তসহ বা শর্তহীনভাবে নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চান বেশির

13

এম সাইফুর রহমানের স্মৃতিতে এরশাদবিরোধী আন্দোলন ও খালেদা জিয়া

14

উড়োজাহাজের লেজে আটকে ঝুললেন স্কাইডাইভার, হুক নাইফে প্রাণে বে

15

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ব্যয় কম, বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিল

16

বেআইনি সমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকতে আহ্বান

17

সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতা বহিষ্কার, মনোনয়নকে কেন্দ্র করে মহ

18

চার কারণে আটকে আছে পুলিশের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাব

19

দেশনেত্রী খালেদা জিয়া ও বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্

20