Tanvir Khan
প্রকাশ : Dec 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর কথা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার বিকেল ৪টা ৪২ মিনিটে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

বিকেল তিনটার কিছু আগে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন তারেক রহমান। লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করেই তিনি কবর জিয়ারতে যান। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার একই বাসে তিনি বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে গিয়েছিলেন। গতকালের মতো আজও বাসের সামনে দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে হাত নাড়াতে দেখা যায় তাকে। নেতা-কর্মীদের ভিড়ের কারণে তার গাড়িবহর ধীরগতিতে এগোতে থাকে।

সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার দেখা যায়।

বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Do 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডলারের তুলনায় রুপির দাম ইতিহাসের সর্বনিম্নে, ৯০.৪২ পৌঁছালো

1

সাক্ষী হাজির না হওয়ায় আবারও পেছালো শহীদ আবু সাঈদ হত্যা মামলা

2

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ব্যয় কম, বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিল

3

তুরস্ক বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিলো সব ক্ষেত্রে

4

তারেক রহমান ঢাকা-১৭ থেকে, আন্দালিভ রহমান ভোলা-১ থেকে নির্বাচ

5

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন, স্কয়ার হাসপাতালে ভর্তি

6

দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ: স্বাস্থ্য ও অর্থনীতির বড় হুমকি, বিশ্

7

ঢামেকে নারী চিকিৎসককে অশোভন মন্তব্য, প্রতিবাদে দেড় ঘণ্টা বন্

8

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রি

9

হাসিনা–জয়–পুতুলের বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ

10

ইসরায়েলি হামলায় ধ্বংস ইয়াসির আরাফাতের গাজা বাড়ি, এখন বাস্তুচ

11

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি, তাঁর ‘ট্রানজিশন

12

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন ১৪ সদস্যের দল

13

ট্রাম্পের ভরসায় নিউইয়র্কের গভর্নর লড়াইয়ে এলিস স্টেফানিক

14

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন: বিএনপির মহাসচিবের মতে রাজনী

15

এমিলিয়ানো মার্তিনেজের ভবিষ্যৎ অনিশ্চয়, অ্যাস্টন ভিলার গোলপোস

16

ওয়াশিংটন হামলার পর আফগান শরণার্থীদের নিরাপত্তা অনিশ্চিত

17

গ্র্যামি ২০২৬: নয়টি মনোনয়নে শীর্ষে কেনড্রিক লামার

18

সেন্ট মার্টিন ও হাতিয়ায় নৌপথে পণ্য পাচারের চেষ্টা, কোস্টগার্

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20