Tanvir Khan
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি আখতারুজ্জামানের জামায়াতে যোগদান

বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

সকাল ৯টার দিকে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন। যোগদানের মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, মেজর (অব.) আখতারুজ্জামান দলটির নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের অবস্থানের প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন। তিনি ইসলাম ও ইসলামি মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দলের নিয়মনীতি, আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রাখার অঙ্গীকার করেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আখতারুজ্জামানকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁর দীর্ঘ নেক হায়াত কামনা করেন বলে পোস্টে উল্লেখ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। তিনি কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় আসনটি শুধু কটিয়াদী উপজেলা নিয়ে গঠিত ছিল, পরে এর সঙ্গে পাকুন্দিয়া উপজেলা যুক্ত হয়।

একাদশ জাতীয় সংসদের প্রশ্নবিদ্ধ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পুলিশের সাবেক আইজি নৌকার প্রার্থী নূর মোহাম্মদের কাছে পরাজিত হন। একসময় তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকী প

1

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান

2

‘ব্যালেড অব আ স্মল প্লেয়ার’: জুয়া, রহস্য ও ম্যাকাওয়ের জাঁকজম

3

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে হেনস্তা

4

তালেবানের শাসনেও আফগান নারীদের দৃঢ়তা ও উদ্যোগ: এডব্লিউসিসিআই

5

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

6

খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় বগুড়ায় বিএনপির আনন্

7

খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব করেছে বিএনপি, ভার

8

বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা: ‘ক্র

9

অন্তর্বর্তী সরকারের বিবৃতি: উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে ব

10

আজ আবহাওয়া শুষ্ক, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

11

বিয়ারিং প্যাড নয়, ত্রুটি ছিল লাগানো ও তত্ত্বাবধানে: ডিএমটিসি

12

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, পদত্যাগ ও অভ্য

13

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক, বিভাজন নয়: জামায়াত আমির

17

আজ শেয়ারের মূল্যবৃদ্ধির শীর্ষে মনোস্পুল বাংলাদেশ

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20