Tanvir Khan
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘কিং’ হয়ে ফিরছেন শাহরুখ খান, প্রথম ঝলকেই মাতালেন ভক্তদের


দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ছবি ‘কিং’-এর ঘোষণা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। নিজের ৬০তম জন্মদিনে আজ সকালে ছবিটির অফিসিয়াল টিজার প্রকাশ করেছেন তিনি। খবর পিংকভিলা-এর।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ আবারও দেখা যাবে শাহরুখের অ্যাকশন-অবতার। আরও বড় চমক—এই ছবিতেই প্রথমবার পর্দা ভাগ করছেন তিনি তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে। সকাল ১১টা ৩০ মিনিটে টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের উচ্ছ্বাসে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।

১ মিনিট ১১ সেকেন্ডের টিজারে ধূসর চুল, কঠোর চেহারা আর দৃঢ় সংলাপে একেবারে নতুন রূপে হাজির হয়েছেন শাহরুখ। তাঁর সংলাপ—“কত রক্ত বইছে, মনে নেই। খারাপ নাকি ভালো, দেখিনি; শুধু দেখেছি, শেষবারের মতো শ্বাস নিতে।”

দ্রুতগতির অ্যাকশন, আকর্ষণীয় ভিজ্যুয়াল আর উত্তেজনাপূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ভক্তদের মুগ্ধ করেছে। ‘পাঠান’‘ওয়ার’-এর পর আবারও শাহরুখের সঙ্গে কাজ করছেন সিদ্ধার্থ আনন্দ।

ছবিতে শাহরুখ ও সুহানার পাশাপাশি থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত, সৌরভ শুক্লা ও রাঘব জুয়াল। সুহানার জন্য এটি বড় পর্দায় প্রথম সিনেমা—এর আগে তিনি অভিনয় করেছিলেন ওটিটি সিনেমা ‘দ্য আর্চিজ’-এ।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত বিজয়ের পর শ্রীমঙ্গলে শমিত সোমের ফিরতি উৎসব

1

মাদুরো অপসারণ ও ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: ট্রাম্পের ‘শান্

2

মালির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, কারণ জ্বালানিসংকট

3

সিলেটে আগাম নির্বাচনী প্রচার শুরু, প্রার্থীদের প্রতিশ্রুতিতে

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

যশোরে চিহ্নিত তিন উড়ন্ত ছিনতাইকারী আটক

7

ঐকমত্য কমিশনের সুপারিশ রাজনীতিতে বিভাজন বাড়ালো: রাশেদ আল মা

8

ভারত শেখ হাসিনাকে বিশ্বমঞ্চে প্রোমোট করতে নীলনকশা প্রণয়ন করছ

9

আলমডাঙ্গায় মোটরসাইকেল–লাটা হাম্বার সংঘর্ষে প্রবাসী নিহত, আহত

10

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে তীব্র প্রতিক্রিয়া

11

এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে প্রথমবার কিউবা মিচেল

12

ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়, তদন্তে মিলেছে প্রমাণ: প্

13

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ২০২৫

14

জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন

15

তুরস্ক বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিলো সব ক্ষেত্রে

16

কক্সবাজার শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা

17

সহিংসতা উসকানি ও নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগে মেটাকে

18

মানিকগঞ্জের খালে এক মাস ঘোরাফেরা শেষে ফাঁদে ধরা কুমির

19

নতুন তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১৭ বছরের কারাদ

20