Tanvir Khan
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

মির্জাপুরে বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ওরাল সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোরিকশা চালক রহিজ সিকদার (৪৬) এবং দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে যাত্রী আব্দুল হামিদ (৬০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস দেওহাটা ওভারব্রিজ পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উঠে যায়। মুহূর্তেই দ্রুতগতির বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে চালক ও যাত্রী দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, অটোরিকশাটি উল্টো পথে দেওহাটা ওভারব্রিজে উঠার চেষ্টা করছিল। এ সময় দ্রুতগতির বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। বাসটি জব্দে অভিযান চলছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আদালতে:

1

জিগাতলার হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত

2

রাজনীতি, রেকর্ড আর নাটক: ২০২৫ সালের আন্তর্জাতিক ক্রিকেটের গল

3

ফিফার নতুন শান্তি পুরস্কার ‘ফিফা পিস প্রাইজ’, প্রথম প্রাপক হ

4

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

5

পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে এলো ২৫ টন নিষিদ্ধ পপি বীজ

6

জগন্নাথ হলে রাজাকারদের ছবি প্রশাসনের নির্দেশে মুছে ফেলা হলো

7

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতে ঝুলল নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানা

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু: জিয়াউর রহমান ছিলেন

10

বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের নতুন তালিকা প্রক

11

ব্রাত্য দেশ থেকে কৌশলগত মিত্র: যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্

12

গাজীপুরে পুলিশি ডিজিটাল সেবা ‘গণপুলিশিং সার্ভিস’ চালু

13

যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত ৫, ত্রাণ সহায়তায় বাধা

14

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

15

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর হিসাবে মাত্র ৩ হ

16

দুই উপদেষ্টার পদত্যাগে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন ক

17

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকট

18

খালেদ মাহমুদ হঠাৎ মাঠ ত্যাগ করলেন, নোয়াখালী এক্সপ্রেসের কোচ

19

কেমন আছে আফগানিস্তান: বিশ বছরের যুদ্ধে তালেবানের জয়ের পর গ্র

20