Tanvir Khan
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে নকলা ছাত্রদল নেতা বহিষ্কার

নিজের পছন্দের ব্যক্তিদের কৃষি প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত না করায় কার্যালয়ে ঢুকে উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধর ও হেনস্তা করার অভিযোগে শেরপুরের নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেছেন। এতে রাহাত হাসানকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বুধবার নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন মেহেদীকে তাঁর অফিস কক্ষে মারধর ও হেনস্তা করেন রাহাত হাসান কাইয়ুম। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর রাতেই নকলা থানায় নিয়মিত মামলা করা হয়। এতে রাহাত হাসান কাইয়ুম ও তাঁর সহযোগী ফজলুকে আসামি করা হয়েছে। রাহাত নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের সুরুজ মাওলার ছেলে এবং ফজলু একই গ্রামের সিরাজুল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা সোয়া ২টার দিকে রাহাত ও ফজলু উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে গিয়ে জানতে চান কেন কৃষি কর্মকর্তার বদলি হয়নি, কারা কৃষি প্রণোদনা পেয়েছেন এবং নেতাদের ভাগ কত। তাঁরা ছাত্রদলের ভাগ দাবি করেন।

কৃষি কর্মকর্তা জানান, সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য বরাদ্দ, রাজনৈতিকভাবে ভাগ দেওয়ার বিধান নেই। এ মন্তব্যে ক্ষিপ্ত হয়ে রাহাত ও ফজলু তাঁকে গালিগালাজ ও হেনস্তা করেন।

You said:

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন: বিএনপির মহাসচিবের মতে রাজনী

1

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ফিরেছেন বখতিয়ার আহম

2

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যাল

3

কিশোরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

4

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ খান

5

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বিএনপির ভারপ

8

বাস পোড়ানোর মামলায় আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম ৫

9

বাঁ হাঁটুর অস্ত্রোপচারে নেইমার, বিশ্বকাপের আগে ফিরতে দৌড়ের শ

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

হাদির ওপর হামলার পর বিএনপি–জামায়াত–এনসিপিকে ঐক্যের আহ্বান প্

12

রাজধানীতে দায়িত্ব পালনে ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মুঠ

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

আদর্শ ওয়াজ মাহফিল কেমন হওয়া উচিত: আলেমদের পরামর্শ

15

মির্জাপুরে বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত

16

সাগরে নতুন লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত

17

জাপানি উদ্যোক্তা বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপন করে চালক নি

18

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকা

19

সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতা বহিষ্কার, মনোনয়নকে কেন্দ্র করে মহ

20