Tanvir Khan
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, জানাজার দিনে সাধারণ ছুটি ঘোষণা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। পাশাপাশি তাঁর জানাজার দিন বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তাঁর নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি। আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

প্রধান উপদেষ্টা আরও জানান, খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। তিনি তাঁর পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন সকলকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তি ছিলেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে অম্লান থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে।

তিনি আরও বলেন, “খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবিচল ভূমিকা অবিস্মরণীয়। এমন একজন মহান, দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয়।”

প্রধান উপদেষ্টা জনগণকে আহ্বান জানান শোকের সময় সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতা বজায় রাখতে এবং জানাজাসহ সব আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে। তিনি বলেন, “মহান আল্লাহ আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দিন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, বাংলাদেশ ‘সি’

1

বগুড়ায় ফুটপাত দখল করে দোকানের পসরা, কোটি টাকার চাঁদাবাজির অভ

2

রাজধানীতে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ নেতা–কর্মী গ্রেপ

3

হামজার জোড়া গোলেও জয়ের দেখা মিলল না, যোগ করা সময়ে নেপালের সম

4

ফরিদপুরে নগরবাউল জেমসের কনসার্ট পণ্ড, ইটপাটকেলের কারণে অনুষ্

5

স্তন ক্যানসার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং অপরিহার্য — বিশেষজ্

6

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রি

7

ইসরায়েলি হামলায় ধ্বংস ইয়াসির আরাফাতের গাজা বাড়ি, এখন বাস্তুচ

8

খালেদা জিয়ার ৪১ বছর বিএনপি নেতৃত্ব ও রাজনৈতিক যাত্রা

9

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

10

অমর একুশে বইমেলা ২০২৬ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে

11

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের ইঙ্গিত দিলেন রাষ্

12

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এসিবিএ প্রোগ্রামের ভর্তি শুরু, আব

13

আইসিসি বোর্ড মিটিং: নারী ক্রিকেট সম্প্রসারণ ও ভারতকে এশিয়া ক

14

পথচারী নারীকে চাপা দিয়ে বাস পুকুরে, নিহত ১, আহত ১০

15

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ফিরেছেন বখতিয়ার আহম

16

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন ১৪ সদস্যের দল

17

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ব্যয় কম, বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিল

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

স্কুলছাত্রীর সংগ্রহীত স্মৃতিকথা: মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর ছবি উঠ

20