Tanvir Khan
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

চার হত্যা মামলায় হাইকোর্টের জামিন পেলেন আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও স্ত্রী

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তাঁর স্ত্রী শারমিন তামান্না চারটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে হাইকোর্ট থেকে এই জামিন আদেশ দেওয়া হলেও সম্প্রতি আদেশগুলো চট্টগ্রামের আদালতে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে।

বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তাঁর স্ত্রী শারমিন তামান্না ফেনী জেলা কারাগারে রয়েছেন। গত মাসে তাঁদের চট্টগ্রাম কারাগার থেকে ওই দুটি কারাগারে স্থানান্তর করা হয়। তবে তাঁদের বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, চারটি মামলায় সাজ্জাদ ও তাঁর স্ত্রী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আদেশগুলো চট্টগ্রাম আদালতে পৌঁছানোর পর বিষয়টি জানাজানি হয়। তিনি বলেন, এসব জামিন আদেশ স্থগিতের বিষয়ে হাইকোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে এবং রাষ্ট্রপক্ষ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে। পাশাপাশি অন্যান্য মামলায় যাতে তাঁরা জামিন না পান, সে বিষয়েও রাষ্ট্রপক্ষ সতর্ক থাকবে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, সাজ্জাদের বিরুদ্ধে ১০টি হত্যা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। তাঁর স্ত্রীর বিরুদ্ধেও একাধিক হত্যাসহ আটটি মামলা বিচারাধীন।

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে’ জামিন আদায়ের কথা উল্লেখ করে তাঁর স্ত্রী তামান্নার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তাকেও গ্রেপ্তার করা হয়।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর চান্দগাঁও থানার দোকান কর্মচারী শহিদুল ইসলাম হত্যা মামলায় সাজ্জাদ ও তামান্নাকে জামিন দেন হাইকোর্ট। একই দিনে পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলায় তাঁদেরসহ তিনজনকে জামিন দেওয়া হয়। এক সপ্তাহ পর, ২২ সেপ্টেম্বর পাঁচলাইশ থানার দোকান কর্মচারী মো. ফারুক হত্যা মামলা এবং চান্দগাঁও থানার আফতাব উদ্দিন হত্যা মামলাতেও তাঁদের জামিন দেন একই বেঞ্চ।

আফতাব হত্যা মামলাটি ছাড়া বাকি তিনটি মামলা বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হয়। সাজ্জাদ ও তাঁর স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর পুলিশের আবেদনের ভিত্তিতে এসব মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। চারটি মামলাতেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, সাজ্জাদ কারাগারে থাকলেও তাঁর সন্ত্রাসী বাহিনীর তৎপরতা থেমে নেই। বাহিনীর অন্তত অর্ধশত সদস্য খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে। সাজ্জাদের অনুপস্থিতিতে মোহাম্মদ রায়হান, মোবারক হোসেন ইমন, বোরহান উদ্দিন কাদের ও নাজিম বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন বলে পুলিশের ভাষ্য।

এরই ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর বিএনপির মনোনীত প্রার্থীর গণসংযোগ চলাকালে একটি গলিতে গুলির ঘটনা ঘটে। এতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ পাঁচজন গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলে সরোয়ার হোসেন বাবলা নামের এক সন্ত্রাসী নিহত হন। তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে এখনো শুটারকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর হামলার পর বিএনপি–জামায়াত–এনসিপিকে ঐক্যের আহ্বান প্

1

ডিসি নিয়োগে কঠোর নীতি কার্যকর রাখতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার

2

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ডে মামলা, গৃহকর্মী আয়েশা প্রধা

3

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট মিলেইর ডানপন্থী

4

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বিএনপির ভারপ

5

অ্যাওয়ার্ড পেলে নিজেকে মাটিতে নামাতে হয়: স্থপতি মেরিনা তাবাশ

6

রাষ্ট্র সংস্কারে বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ, বললেন রেহমান সোবহ

7

সাগরে নতুন লঘুচাপ, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত

8

ঢাকায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির হামলার সন্দেহভাজন শনাক্ত, প

9

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু, বাংলাদেশ ‘সি’

10

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকা

11

রাজশাহীতে তীব্র শীত, ঘন কুয়াশা ও কম তাপমাত্রায় জনজীবনে প্রভা

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

মাদারীপুরে শৌচাগার থেকে উদ্ধার নবজাতক হাসপাতালে সুরক্ষায়, দত

14

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে স্থ

15

ভারতীয় সেনাবাহিনীতে ধর্মীয় বিভাজন ও নতুন ‘ভাবাদর্শের স্বাভাব

16

শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

17

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অতিরিক্ত অর্থ আদায়: ৫ রিক্রুটিং এজেন

18

মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, কী আলোচনায় আসত

19

আয়কর রিটার্নে নগদ টাকা কত দেখাবেন, যা জানা জরুরি

20