Tanvir Khan
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

বেআইনি সমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকতে আহ্বান

শিগগিরই ঘোষিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নির্দেশনা মানার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্দেশনা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন।

এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বক্তব্য অনুযায়ী, দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে আজ বা আগামীকালের মধ্যেই ভোটের তফসিল ঘোষণা করা হবে।

এর আগে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং তফসিল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারে বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ, বললেন রেহমান সোবহ

1

নিকোলা মাদুরোকে আটক ও ভেনেজুয়েলা ‘চালানোর’ ঘোষণা

2

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’, লন্ডন নেওয়ার পরিকল্পনা

3

নিউইয়র্কে মেয়র নির্বাচন আজ: ত্রিমুখী লড়াইয়ে জোহরান মামদানি এ

4

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গেল আট ইসলামী দ

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

স্কুলছাত্রীর সংগ্রহীত স্মৃতিকথা: মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর ছবি উঠ

7

শর্তসহ বা শর্তহীনভাবে নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চান বেশির

8

রাজধানী ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম ১৫০ টাকার ওপরে, সরবরাহ

9

বিচ্ছেদের গুঞ্জনে প্রথমবার মুখ খুললেন অভিষেক বচ্চন: ‘সবই মিথ

10

আজকের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের দাম সামান্য বেড়েছে

11

৩০ বছর পর দেশে ফিরছেন জাইমা রহমান: নির্বাসনের সন্তান থেকে সফ

12

অধস্তন আদালতের এক হাজার বিচারক পদোন্নতির প্যানেলে, ফুল কোর্ট

13

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বি

14

ঢাকার রাস্তায় টেসলা, রোলস–রয়েস, পোরশেসহ ২ হাজার ৫০০ বিলাসবহু

15

আইসিসি বোর্ড মিটিং: নারী ক্রিকেট সম্প্রসারণ ও ভারতকে এশিয়া ক

16

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস উদ্বোধন প্রধা

17

লুই ভুঁতো ব্যাগ থেকে ডাকশুন্ড উৎসব—মজার তথ্যের রঙিন ঝলক

18

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, এলাকায় উত্তেজনা

19

আইআরআই’র প্রাক্‌-নির্বাচনী মূল্যায়ন: স্বচ্ছতা ও নিরাপত্তা চ্

20