Tanvir Khan
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

সেন্ট মার্টিনে যাওয়ার সময় ঘাটে হট্টগোল, নিজেকে কর্মকর্তা পরিচয় দেওয়া পর্যটক দলে বিভ্রান্তি

সেন্ট মার্টিনে যাওয়ার উদ্দেশ্যে সকালে কক্সবাজারের নুনিয়াছটায় বিআইডব্লিউটিএর জেটিঘাটে হাজির হন ১১ পর্যটক। তবে ঘাটে পৌঁছানোর আগেই নির্ধারিত জাহাজ ছাড়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। একপর্যায়ে পর্যটকরা জাহাজ কর্তৃপক্ষ ও ঘাটে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। দলের একজন নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশকে ইউএনওকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। পরে বিষয়টি নিয়ে তারা বিপাকে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত জাহাজমালিকদের সংগঠন ‘সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বাঁকখালী নদীর জোয়ার–ভাটা বিবেচনায় জাহাজ ছাড়ার সময় নির্ধারণ করা হয়। ইউএনওর সঙ্গে দূর্ব্যবহার করা পর্যটক ইব্রাহিম ঘাটে এসে জাহাজ না পেয়ে ক্ষিপ্ত হন। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি ইউএনওর কাছে দুঃখ প্রকাশ করেন। অন্য একটি জাহাজে পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে সক্ষম হন।

কক্সবাজার সদরের ইউএনও তানজিলা তাসনিম বলেন, ‘নির্ধারিত সময়ের আগে জাহাজ ছাড়ার বিষয় নিয়ে হট্টগোল শুরু করেন ইব্রাহিম। তিনি পুলিশকে ইউএনওকে গ্রেপ্তার করতে বলেন, যা তাঁর এখতিয়ারে নেই। ভিডিও সংরক্ষণ করা হয়েছে।’ পর্যটকদের অসুবিধা বিবেচনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নুনিয়াছটায় বিআইডব্লিউটিএর জেটিঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ে। দৈনিক দুই হাজার পর্যটক বিভিন্ন জাহাজে ভ্রমণ করতে পারেন। সেন্ট মার্টিনে রাত্রী যাপনের সুযোগ রয়েছে এবং দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের ঘোষিত ১২টি নির্দেশনা মেনে চলতে হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের দ্বীপে ভ্রমণের সুযোগ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকা

1

আইসিসি বোর্ড মিটিং: নারী ক্রিকেট সম্প্রসারণ ও ভারতকে এশিয়া ক

2

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় প্রথম আলো ও ড

3

মুন্সিগঞ্জে ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের লাশ উদ্

4

বিপিএলে নতুন ভূমিকায় নাজমুল হোসেন, রাজশাহী ওয়ারিয়র্সের সবদি

5

বাংলাদেশে প্রথম স্মার্ট ব্যাটারি সোয়াপিং স্টেশন উদ্বোধন করল

6

ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক, উদ্বেগে ভারত

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, পদত্যাগ ও অভ্য

9

৩২ বিলিয়ন ডলার রিজার্ভ খরচ করে আসলে কী অর্জন করলাম?

10

চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে টিকতে পারবেন তো বোলাররা?

11

‘এসো, আমাকে ধরো’—মাদুরোর চ্যালেঞ্জই সত্য হলো, কারাকাস থেকে ত

12

সংসদ নির্বাচনে এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়লেও ভোটকক্ষের সংখ

13

এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে প্রথমবার কিউবা মিচেল

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

শান্তর প্রশংসা, সালাউদ্দিন ছিলেন সবার কাছে সমান নিবেদিত কোচ

16

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় সংবর্ধনার সম্ভাবনা

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

19

আসন্ন নির্বাচনে পুলিশদের শতভাগ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায়

20