Tanvir Khan
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদি আমাদের বুকের ভেতরে চিরদিন বেঁচে থাকবে: জানাজায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বীর ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতরে আছ এবং বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন সব বাংলাদেশির বুকের মধ্যেই থাকবে।’

আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজার আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা আজ তোমাকে বিদায় দিতে নয়, তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছ, সেই আদর্শ যেন আমরা বাস্তবায়ন করতে পারি—এই প্রতিশ্রুতি দিতে এসেছি।’ তিনি বলেন, দেশের মানুষ হাদির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছে এবং সেই দৃষ্টিভঙ্গি যেন সবাই অনুসরণ করে, সেটাই হাদির প্রতি প্রকৃত শ্রদ্ধা।

অধ্যাপক ইউনূস আরও বলেন, হাদি জাতিকে একটি অমোঘ মন্ত্র দিয়ে গেছেন—“চির উন্নত মম শির।” এই মন্ত্র বাংলাদেশের মানুষের কানে চিরদিন বাজতে থাকবে। বাংলাদেশ কখনো মাথা নত করবে না, বিশ্বদরবারে মাথা উঁচু করেই চলবে। এই মন্ত্র বাস্তবায়নের দায় আমাদের সবার।

হাদির রাজনৈতিক শিক্ষা তুলে ধরে তিনি বলেন, ‘তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে এবং নির্বাচন কীভাবে মর্যাদার সঙ্গে করতে হয়, মানুষের কাছে বিনীতভাবে যেতে হয়, কাউকে কষ্ট না দিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে হয়—সবকিছু শিখিয়ে গেছ। আমরা সেই শিক্ষা গ্রহণ করলাম এবং রাজনীতিতে তা চালু করতে চাই।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘হাদি তুমি হারিয়ে যাবে না। যুগ যুগ ধরে তুমি আমাদের সঙ্গে থাকবে। আজ আমরা তোমাকে আল্লাহর হাতে আমানত রেখে গেলাম এবং তোমার আদর্শ বুকে ধারণ করে জাতির অগ্রগতির পথে এগিয়ে যাব।’

জানাজার আগে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, খুনি, পরিকল্পনাকারী ও সহযোগীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার নিশ্চিত না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন তিনি।

আবদুল্লাহ আল জাবের আরও বলেন, ‘ইনসাফের লড়াই থেকে আমরা সরে দাঁড়াব না। প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত আছি।’

আজ বেলা ২টার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় প্রধান উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নানা শ্রেণি-পেশার লাখো মানুষ অংশ নেন। জানাজায় প্রধান উপদেষ্টার পাশে ছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণাংশের মাঠ ও আশপাশের এলাকা ছিল লোকে লোকারণ্য।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।

গতকাল শুক্রবার তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয় এবং জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে রাখা হয়। শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

1

সুদানে আরএসএফের গণহত্যায় আরব আমিরাতের ভূমিকা কেন প্রশ্নবিদ্ধ

2

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ও স্বামী রা

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

ঢাকার বাতাসে ক্ষতিকর ‘রেসপিরেবল সিলিকা’—কতটা ঝুঁকিতে স্বাস্থ

5

নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার ওপর জোর

6

তালেবানের শাসনেও আফগান নারীদের দৃঢ়তা ও উদ্যোগ: এডব্লিউসিসিআই

7

সাহসী দৃশ্যে অভিনয়ের প্রশ্নে ফারিণের স্পষ্ট উত্তর…

8

ইসরায়েলের অবরোধে জর্ডান ও মিসরে আটকে রয়েছে জাতিসংঘের মানবিক

9

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

চার বছরের পুরনো ছবি ভাইরাল, সৃজিত-মিথিলার পুনর্মিলনের গুঞ্জন

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড, ৭ ফায়ার ইউনিট নিয়ন্ত্রণে

14

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ২০২৫

15

ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়, তদন্তে মিলেছে প্রমাণ: প্

16

হাতিয়ার জাগলার চর দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫,

17

হাসিনা–জয়–পুতুলের বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ

18

শরিফ ওসমান হাদির ওপর হামলা

19

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ

20