Tanvir Khan
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বিজয় র‍্যালিতে প্রতিক্রিয়া

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা মুক্তিযুদ্ধ ও ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। মঙ্গলবার সকালে বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জামায়াত আয়োজিত বিজয় র‍্যালিতে অংশ নেওয়ার পর পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের ভূমিকা নিয়ে এত দিন যে মিথ্যা রচনা করা হয়েছে, বদরুদ্দীন উমরের ইতিহাস পড়লে তা জানা যায়। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কল্পকাহিনির ১০০ ভাগের ৯০ ভাগই মিথ্যা। জামায়াতে ইসলামী তখন যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। এত দিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি।’

ইসলামি বক্তা হিসেবে পরিচিত আমির হামজা আরও বলেন, ‘আজকের এই বিজয় র‍্যালির উদ্দেশ্য হলো—আমরা ১৯৭১ সালে এই দেশের স্বাধীনতার পক্ষে ছিলাম এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। এ কারণেই আমাদের বিরোধী হিসেবে তুলে ধরা হয়েছে। আগামীর বাংলাদেশকে আমরা ভারতের তাঁবেদারমুক্ত করে স্বাধীনচেতা দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আগামীতে দেশ ঐক্যবদ্ধ থাকবে, ইনশা আল্লাহ।’

তিনি বলেন, ‘দল–মত–জাতি–বর্ণ–ধর্মনির্বিশেষে এ দেশে জন্ম নেওয়া সবাই সম্মানিত নাগরিক। সবাইকে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। পেছনের ইতিহাস পেছনে রেখে নতুন ইতিহাস তৈরি করা দরকার। এখানে দল-মতের বিভাজন না থাকাই ভালো, সবাই আমরা এক।’

এ সময় বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আমির হামজার বক্তব্যের প্রতিক্রিয়ায় মুক্তিযুদ্ধের কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক বক্তব্য আমরা আমলে নিই না। মুক্তিযুদ্ধের ইতিহাস চির সত্য, সেটা সবাই জানে। নির্বাচনে জেতার জন্য অনেক কিছু বলা হয়, আবার পরে ক্ষমাও চাওয়া হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি, তাঁর ‘ট্রানজিশন

1

সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রার্থীকে গণসংবর্ধনা

2

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয় অনুষদের ডিনদের পদত্যাগের দাবিতে রা

3

ইউনেসকোর ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প

4

বৈভব সূর্যবংশীর ঝড়: ৩৬ বলে সেঞ্চুরি, লিস্ট এ ক্রিকেটে নতুন র

5

বিবিসি এখন বিশৃঙ্খল ও নেতৃত্বহীন অবস্থায়: সাবেক কর্মকর্তা ক্

6

চার কারণে আটকে আছে পুলিশের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাব

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব করেছে বিএনপি, ভার

9

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা: দুই আসামি গ্রেপ্

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

"জকসু নির্বাচনে এআই ব্যবহার শিথিল, অপব্যবহার নিষিদ্ধ: নির্বা

12

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, উন্নতির আশা করছেন চিক

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

চার হত্যা মামলায় হাইকোর্টের জামিন পেলেন আলোচিত সন্ত্রাসী ছোট

15

বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে ওম

16

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় নির্বাচন অপরি

17

ঢাকার বাতাসে ক্ষতিকর ‘রেসপিরেবল সিলিকা’—কতটা ঝুঁকিতে স্বাস্থ

18

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

19

ঢাকায় যাত্রীবেশে উঠে বাসে আগুন, তিনজনকে খুঁজছে পুলিশ

20