Tanvir Khan
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণের পর দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান: ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি শিগগিরই দেশে ফিরবেন।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে ফখরুলকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিকেলে নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া মাহফিলেও তিনি একই কথা জানিয়েছেন।

খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন। রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছেন।

যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়াকে দেখতে আসবেন। ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, “যদি ট্রান্সফারেবল মনে হয়, প্রয়োজন পড়ে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দেয়, তখন তাঁকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হবে।”

খালেদা জিয়া এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। চার মাস পর ৬ মে দেশে ফেরেন। লন্ডনে প্রথমে হাসপাতালে এবং পরে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করতেন।

২০০৮ সালে কারাগার থেকে বের হওয়ার পর তারেক রহমান এক–এগারো পরিবারসহ যুক্তরাজ্যে গিয়েছেন এবং বিদেশ থেকে দল পরিচালনা করছেন। গত বছরের জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় তারেকের সাজার রায় বাতিল হওয়ার পর দেশে ফেরার আলোচনা শুরু হয়। তবে সুনির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি।

খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হওয়ার পর শোনা গিয়েছিল, তারেক দ্রুত দেশে ফিরবেন। এ বিষয়ে তিনি লন্ডন থেকে ফেসবুকে লিখেছেন, ‘মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আছে, তবে রাজনৈতিক বাস্তবতার কারণে একক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। পরিস্থিতি অনুকূলে আসলে স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে।’

সরকারের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে, তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া হবে। নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি নেই। সরকার সবাইকে সুরক্ষিত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম আলোর কার্যালয়ে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে গণতন্ত্রবিরো

1

ভারত বিজয়ের পর শ্রীমঙ্গলে শমিত সোমের ফিরতি উৎসব

2

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হোটেল কর্মচারীর

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ: নয়াদিল্লিতে হাইক

5

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদার

6

ভারতের মধ্যপ্রদেশে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে

7

মন্তব্য বিতর্কে ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ফজলুর

8

৫২ বছরের ব্যবধানের পর হাইতি বিশ্বকাপে, ব্রাজিল-মরক্কো-স্কটল্

9

অমৌসুমি ‘কাটিমন’ আমে চাষির আয় বেড়েছে, স্বাদ ও উৎপাদনে নতুন

10

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যাল

11

চোট পাওয়ার দুই দিন পরও হাসপাতালে রয়েছেন আইয়ার, রয়েছেন নিবিড়

12

বগুড়ায় ফুটপাত দখল করে দোকানের পসরা, কোটি টাকার চাঁদাবাজির অভ

13

বিবিসি এখন বিশৃঙ্খল ও নেতৃত্বহীন অবস্থায়: সাবেক কর্মকর্তা ক্

14

প্রধান বিচারপতি: বিচারকরা সভ্যতার শিকড় না বুঝলে আইনের যথাযথ

15

৬ বলে ৬ ছক্কা মারা সেই প্রিয়াংশের দলে ১৪ বছরের বিস্ময় বৈভব স

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

নির্বাচনমুখী মেরুকরণ শুরু: ফেব্রুয়ারির ভোট ঘিরে তিন শিবিরে ব

18

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা ও দোয়ায় ভিড়, নেতা–কর্মী ও সাধা

19

নিরাপত্তাশঙ্কা ও ব্যক্তিগত কারণে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্

20