Tanvir Khan
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ভোটের পরিবেশ নিয়ে ইসিকে অসন্তোষ জানাল জামায়াতে ইসলামী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অসন্তোষ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এখনো সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তাই নির্বাচনের আগে এ পরিস্থিতি নিশ্চিতে নির্বাচন কমিশনের জরুরি ও সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন।

আজ সোমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে কিছু সুনির্দিষ্ট তথ্য–প্রমাণও কমিশনের সামনে উপস্থাপন করেছেন।

গোলাম পরওয়ার বলেন, ‘মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, লেভেল প্লেয়িং ফিল্ড—এসব বিষয়ে আমরা উদ্বেগ জানিয়েছি। প্রশাসনের বড় পদে যারা আছেন এবং নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা আলোচনায় এসেছে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের কার্যকারিতাও আমরা প্রশ্নবিদ্ধ হিসেবে দেখছি।’

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী ইসি সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। কমিশন জানিয়েছে, ১৫ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।

গতকাল তফসিল ঘোষণার সম্ভাব্য সময়সীমা জানানো হলেও আজ জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানার জন্য জাতি অপেক্ষা করছে। রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির প্রেক্ষিতে তফসিল ঘোষণার সময় প্রায় শেষ হয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন। ইসির পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।

জামায়াতে ইসলামী একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের বিরোধিতা করে আসছে। এ দাবি আদায়ে তারা আরও সাতটি ইসলামি দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনও চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো মৃত্যুবরণ ক

1

অতিথি নির্বাচনে অসন্তোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাব

2

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে আসন্ন নির্বাচনের প্রস্তুতি জান

3

মেডিকেলে প্রথম হওয়া জাহাঙ্গীর আলমের প্রস্তুতির গল্প: অধ্যবসা

4

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শারীরিক পরিস্থিতির ওপর নির্ভরশীল

5

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে নকলা ছাত্রদল নেতা বহিষ্কার

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

আসন্ন নির্বাচনে পুলিশদের শতভাগ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায়

8

রুপির দরপতনে নতুন রেকর্ড, বাংলাদেশি ভ্রমণকারীরা লাভবান

9

বাঁ হাঁটুর অস্ত্রোপচারে নেইমার, বিশ্বকাপের আগে ফিরতে দৌড়ের শ

10

লুই ভুঁতো ব্যাগ থেকে ডাকশুন্ড উৎসব—মজার তথ্যের রঙিন ঝলক

11

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরলো পোষা বিড়াল ‘জেবু’

12

সঞ্চয়পত্রের মুনাফার হার ছয় মাস পর আবারও কমানো, মাসিক আয় কমবে

13

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভক্তি ও রাজনীতি: ঐক্যর আহ্বান

14

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বি

15

প্রধান বিচারপতি: বিচারকরা সভ্যতার শিকড় না বুঝলে আইনের যথাযথ

16

নিরাপত্তাজনিত কারণে বাতিল আতিফ আসলামের ঢাকার কনসার্ট

17

সিলেটে অটোরিকশা আটকে সাড়ে ১২ লাখ টাকা লুট

18

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20