Tanvir Khan
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাঁ হাঁটুর অস্ত্রোপচারে নেইমার, বিশ্বকাপের আগে ফিরতে দৌড়ের শুরু

নেইমারের জন্য আজ গুরুত্বপূর্ণ এক দিন। ব্রাজিলের বেলো হরিজন্তেতে তাঁর বাঁ হাঁটুর মেনিসকাসে অস্ত্রোপচার হচ্ছে। গত মাসের শেষ দিকে পাওয়া এই চোট নিয়ে প্রায় এক মাস ধরে ভুগছিলেন ব্রাজিল তারকা। চোট নিয়েও দায়বদ্ধতা থেকে সান্তোসের অবনমন ঠেকাতে মাঠে নেমে সফল হন তিনি।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ হতে নেইমারের সর্বোচ্চ এক মাস সময় লাগতে পারে। মিনাস গেরাইস রাজ্যের রাজধানীতে গতকালই পৌঁছেছেন তিনি। অস্ত্রোপচার করবেন ব্রাজিল জাতীয় দল ও আতলেতিকো মিনেইরোর চিকিৎসক রদ্রিগো লাসমার। পুরো প্রক্রিয়া তত্ত্বাবধানে রয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

‘আর্থ্রোস্কোপি’ পদ্ধতিতে অস্ত্রোপচারটি করা হবে। সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। তবে ক্লাব কর্তৃপক্ষ তাঁর সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শুরুতেই মাঠে ফিরতে পারেন নেইমার।

তবে আলোচনার কেন্দ্রবিন্দু ২০২৬ বিশ্বকাপ। জাতীয় দলের জার্সিতে নেইমারকে সবশেষ দেখা গেছে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে এসিএল চোটে পড়ার পর থেকেই চোটের সঙ্গে লড়াই চলছে তাঁর। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—বিশ্বকাপ খেলতে হলে নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে এবং নিয়মিত খেলতে হবে।

অস্ত্রোপচারের আগে আত্মবিশ্বাসে ঘাটতি নেই নেইমারের। সম্প্রতি প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে এক সংগীতানুষ্ঠানে গিয়ে তিনি বিশ্বকাপ জয়ের প্রত্যয় ব্যক্ত করেন। ভক্তদের উদ্দেশে নেইমার বলেন, ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিতে তাঁরা অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করবেন।

এই মৌসুমে ২৮ ম্যাচে ১১ গোল ও ৪ অ্যাসিস্ট থাকলেও ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই গেছে। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর চোটের কারণে একবারও জাতীয় দলে ডাক পাননি নেইমার। মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচই হতে পারে তাঁর জন্য বড় পরীক্ষা।

ফেব্রুয়ারিতে মাঠে ফেরার পর এই দুই ম্যাচের আগে নিজেকে প্রমাণ করার জন্য সময় পাবেন বড়জোর এক মাস। ফিটনেসের সঙ্গে ফিরতে হবে পুরোনো জাদুকরিও। নইলে বিশ্বকাপের স্বপ্ন আবারও অনিশ্চয়তায় পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজা

2

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হোটেল কর্মচারীর

3

কুষ্টিয়ায় বিজয় র‍্যালিতে প্রতিক্রিয়া

4

কক্সবাজারে যুবলীগ–ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভ

5

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকট

6

বাঁ হাঁটুর অস্ত্রোপচারে নেইমার, বিশ্বকাপের আগে ফিরতে দৌড়ের শ

7

যে শিক্ষা মানুষকে মুক্তি দেয়, সেটাই প্রকৃত শিক্ষা: অমর্ত্য স

8

ইসরায়েলের অবরোধে জর্ডান ও মিসরে আটকে রয়েছে জাতিসংঘের মানবিক

9

হাদির ওপর হামলার পর বিএনপি–জামায়াত–এনসিপিকে ঐক্যের আহ্বান প্

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

আইপিএলের নতুন নিয়মে বাকি টাকা যাবে তহবিলে

12

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর ও জনসমাবেশের

13

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হায়দরাবাদ হাউসে, ইতিহাস ও স্থাপত্য

14

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বি

15

করপোরেট জগৎ মানুষের আবেগ বোঝে না: রফিকুল আলম

16

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি, তাঁর ‘ট্রানজিশন

17

ট্রাম্পের ভরসায় নিউইয়র্কের গভর্নর লড়াইয়ে এলিস স্টেফানিক

18

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

19

রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে মনোনীত, বিএনপিতে বিক্ষোভ ও উত্ত

20