Tanvir Khan
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বিটিসিএলের গুদামঘরে আগুন, ওয়েল্ডিংয়ের ফুলকি থেকে অগ্নিকাণ্ড


সিলেট নগরের তালতলা এলাকায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুদামটিতে পরিত্যক্ত ও অকেজো মালামাল সংরক্ষিত ছিল বলে জানিয়েছে বিটিসিএল কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন জানান, বাংলাদেশ ব্যাংকের পাশে বিটিসিএলের অকেজো মালামালের গুদামে আগুন লেগেছিল। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিটিসিএল সিলেটের উপমহাব্যবস্থাপক মিহির রায় বলেন, গুদামঘরটি বাংলাদেশ ব্যাংকের সীমানা–সংলগ্ন। সম্প্রতি ব্যাংকের সীমানায় লোহার খুঁটি বসানোর কাজ চলছিল। ওয়েল্ডিংয়ের সময় খুঁটি থেকে ছিটকে যাওয়া আগুনের ফুলকি গুদামঘরের পরিত্যক্ত মালামালে পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ওয়েল্ডিংয়ের কাজের বিষয়ে আগে থেকে বিটিসিএলকে জানায়নি। পরে বিষয়টি তিনি বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালককে জানিয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বিষয়টি যাচাই করবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের দেশে ফেরার রাজনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশের গণ

1

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁই

2

ব্রাত্য দেশ থেকে কৌশলগত মিত্র: যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্

3

জামালপুরে ইজিবাইকের লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট, দু

4

হাফপ্যান্ট পরার ‘অপরাধে’ কিশোরকে হেনস্তা, আতঙ্কে পরিবার

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

আয়কর রিটার্নে নগদ টাকা কত দেখাবেন, যা জানা জরুরি

7

দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড: নীরবতা, দায় এড়ানো আর প্রশ্নের পা

8

দুই দিনে সেন্ট মার্টিনে যাননি কোনো পর্যটক, কক্সবাজার-সেন্ট ম

9

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, এলাকায় উত্তেজনা

10

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

11

শর্তসহ বা শর্তহীনভাবে নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে চান বেশির

12

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, বিসিসিআইয়ের নির্দেশ রোহিত-কোহলিকে

15

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের

16

আইআরআই’র প্রাক্‌-নির্বাচনী মূল্যায়ন: স্বচ্ছতা ও নিরাপত্তা চ্

17

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি: ঐতিহাসিক জয়ের পর সামনে কঠিন

18

ভারতের মধ্যপ্রদেশে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে

19

ওসমান হাদির হত্যাচেষ্টা মামলায় দুইজনকে ৩ দিনের রিমান্ড

20