Tanvir Khan
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসু জিএস এস এম ফরহাদ ও চাকসু নির্বাহী সদস্য জান্নাতুল সানজিদার বিয়ে সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বিয়ে করেছেন। কনে হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা। একই দিনে ডাকসু সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খান-এরও বিয়ে সম্পন্ন হয়েছে।

আজ বুধবার দুপুরে ঢাকার একটি মসজিদে ফরহাদ ও সানজিদার আক্দ সম্পন্ন হয়। পরে একটি রেস্তোরাঁয় ঘরোয়া পরিবেশে নবদম্পতিদের বিবাহোত্তর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চাকসু সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, আক্দ ও মধ্যাহ্নভোজের অনুষ্ঠান পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

ডাকসু জিএস এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কবি জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার স্থায়ী নিবাস রাঙামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের গাথাছড়া গ্রামে।

চাকসু নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে আবাসিক। তার বাড়ি ফেনী জেলায়।

বিয়ে অনুষ্ঠানে ডাকসু ও চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং নবদম্পতিদের শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করপোরেট জগৎ মানুষের আবেগ বোঝে না: রফিকুল আলম

1

হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুলের বিরুদ্ধে গ্রেপ্তারি আদেশ জা

2

গাজীপুরে পুলিশি ডিজিটাল সেবা ‘গণপুলিশিং সার্ভিস’ চালু

3

৩২ বিলিয়ন ডলার রিজার্ভ খরচ করে আসলে কী অর্জন করলাম?

4

দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড: নীরবতা, দায় এড়ানো আর প্রশ্নের পা

5

ভারতের মধ্যপ্রদেশে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে

6

মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলন: কারা থাকছেন, কী আলোচনায় আসত

7

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরলো পোষা বিড়াল ‘জেবু’

8

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

9

চার কারণে আটকে আছে পুলিশের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাব

10

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়: শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার

11

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকা

12

হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে ভারতে পালাতে সহায়তা: দুজনে

13

চার হত্যা মামলায় হাইকোর্টের জামিন পেলেন আলোচিত সন্ত্রাসী ছোট

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

বিপিএল নিলামে ৭০ লাখে চুক্তি, হাসিমুখে লিটন দাস: ‘যেটা আছে,

16

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই, বয়স ৮০

17

দেশনেত্রী খালেদা জিয়া ও বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্

18

ঢাকার রাস্তায় টেসলা, রোলস–রয়েস, পোরশেসহ ২ হাজার ৫০০ বিলাসবহু

19

নিরাপত্তাশঙ্কা ও ব্যক্তিগত কারণে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্

20