Tanvir Khan
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন, হামলার মূল সন্দেহভাজন শনাক্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে ইনকিলাব মঞ্চ জানায়, প্রাথমিক পরীক্ষার পর ওসমান হাদির শারীরিক অবস্থায় কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল। ওসমান হাদির ভাইয়ের বরাত দিয়ে সংগঠনটি জানিয়েছে, তার আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তবে বর্তমানে সে ধরনের অস্ত্রোপচার করার মতো শারীরিক অবস্থা তৈরি হয়নি।

এর আগে ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড, বিজয়নগর এলাকায় ওসমান হাদি একটি রিকশায় যাচ্ছিলেন। তখন মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। হামলায় তিনি মাথায় গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হামলার ঘটনায় দুই ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শ্যুটার) এবং আলমগীর হোসেন (মোটরসাইকেল চালক)। তবে এখনো মূল সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ভোটের পরিবেশ নিয়ে ইসিকে অসন্তোষ জান

1

বাঁ হাঁটুর অস্ত্রোপচারে নেইমার, বিশ্বকাপের আগে ফিরতে দৌড়ের শ

2

লুই ভুঁতো ব্যাগ থেকে ডাকশুন্ড উৎসব—মজার তথ্যের রঙিন ঝলক

3

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গেল আট ইসলামী দ

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অভিষেকেই অমিত পাসির ধামাকা, যৌথভাবে

6

শেখ হাসিনার ভারতে অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত— মন্তব্য এস জয়

7

মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা স্বীকার,

8

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো মৃত্যুবরণ ক

9

মাদুরো অপসারণ ও ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: ট্রাম্পের ‘শান্

10

ইনকিলাব মঞ্চের শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন

11

যুক্তরাষ্ট্রে চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশনের নতুন

12

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ, বাসা

13

পার্বত্য চুক্তি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞার আহ্বান ঊষাতন তালুক

14

বিভেদ নয়, উন্নয়ন ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস

15

ফুটবল বাছাইপর্বের ম্যাচ থেকে সংঘর্ষ: এল সালভাদর ও হন্ডুরাসের

16

ডলারের বিপরীতে রুপির দরপতন: বাংলাদেশি পর্যটকদের জন্য সুবিধার

17

দুই উপদেষ্টার পদত্যাগে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন ক

18

মানবতাবিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন, নিজেকে নির্

19

ঢাকায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির হামলার সন্দেহভাজন শনাক্ত, প

20