Tanvir Khan
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হতে পারে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার তিনি ভোটের সম্ভাব্য তারিখও ইঙ্গিত দিয়েছেন।

ইসি মো. আনোয়ারুল ইসলামের ভাষ্য অনুযায়ী, নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। তিনি জানান, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট করলেও কোনো অসুবিধা নেই। প্রয়োজনমতো ৮ ফেব্রুয়ারি থেকে এক–দুদিন পরে বা ১২ ফেব্রুয়ারি থেকে এক–দুদিন আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, তফসিল ঘোষণা ও ভোটের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য আগামী ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় সব তারিখ চূড়ান্ত হবে এবং সম্ভবত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হতে পারে।

ভোটগ্রহণের সময়ও বাড়ানোর পরিকল্পনা করছে কমিশন। যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হতে পারে এবং ভোটের সময় এক ঘণ্টা বৃদ্ধি করে ৯ ঘণ্টা করার কথা ভাবা হচ্ছে। ভোট সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চললেও তা সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচনে পুলিশদের শতভাগ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায়

1

ভারত বিজয়ের পর শ্রীমঙ্গলে শমিত সোমের ফিরতি উৎসব

2

ওসমান হাদির হত্যাচেষ্টা মামলায় দুইজনকে ৩ দিনের রিমান্ড

3

সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রার্থীকে গণসংবর্ধনা

4

জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ

5

একাধিক আসনে নিরঙ্কুশ বিজয়

6

ফরিদপুরে নগরবাউল জেমসের কনসার্ট পণ্ড, ইটপাটকেলের কারণে অনুষ্

7

ইনকিলাব মঞ্চের শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন

8

প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর রোমান্টিক ছবি

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

সাহসী দৃশ্যে অভিনয়ের প্রশ্নে ফারিণের স্পষ্ট উত্তর…

11

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

12

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট মিলেইর ডানপন্থী

13

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৩

14

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের প্রাইজমানি ১২৫ কোটি, বাংলাদ

15

মেট্রোরেল চলাচল আবার বন্ধ, বিদ্যুৎ তারে ডিশের কেবল পাওয়া গে

16

শান্তর প্রশংসা, সালাউদ্দিন ছিলেন সবার কাছে সমান নিবেদিত কোচ

17

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

18

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

19

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ: নয়াদিল্লিতে হাইক

20