গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১,০৩৪ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ভর্তি রোগীদের বিভাগভিত্তিক বণ্টন নিম্নরূপ:
বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩৪ জন
চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১০৩ জন
ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৮৮ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২০০ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৭১ জন
খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৫ জন
ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬৬ জন
রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭৯ জন
রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩৩ জন
সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫ জন
গত ২৪ ঘণ্টায় ৯০১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৭২,৩৮৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ৬ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৬,০২৬ জন, যার মধ্যে ৬২.৩% পুরুষ এবং ৩৭.৭% নারী। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে।
পূর্ববর্তী বছরের তুলনায়:
২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত: ১,০১,২১৪ জন; মৃত্যু: ৫৭৫ জন
২০২৩ সালে মোট ডেঙ্গু আক্রান্ত: ৩,২১,১৭৯ জন; মৃত্যু: ১,৭০৫ জন
মন্তব্য করুন