ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) শুরু করেছে অ্যাডভান্স সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিবিএ) প্রোগ্রামের ২২তম ব্যাচে ভর্তির আবেদন গ্রহণ। নিয়মিত প্রোগ্রাম হিসেবে পরিচালিত এই কোর্সটি তিন সপ্তাহ মেয়াদি, যেখানে রয়েছে সাতটি মডিউল। প্রোগ্রামটি মূলত ব্যবসায় খাতের নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজারদের জন্য ডিজাইন করা হয়েছে।
ভর্তির যোগ্যতা:
আবেদনের জন্য যেকোনো ডিসিপ্লিনে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম সিজিপিএ ২ থাকতে হবে।
প্রোগ্রামের মডিউলসমূহ:
১. উদীয়মান পরিবেশে মার্কেটিং
২. সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাবরক্ষণ
৩. যোগাযোগ ব্যবস্থাপনা
৪. উৎকর্ষতা অর্জনে এইচআর ব্যবস্থাপনা
৫. ব্যবস্থাপকীয় অর্থায়ন
৬. সরবরাহশৃঙ্খল ও প্রকল্প ব্যবস্থাপনা
৭. কৌশলগত পরিকল্পনা ও নেতৃত্ব
প্রোগ্রামটি অংশগ্রহণকারীদের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরিকল্পনা ও নেতৃত্বগুণ উন্নয়নে সহায়ক হবে বলে জানিয়েছে আইবিএ কর্তৃপক্ষ।
মন্তব্য করুন