Tanvir Khan
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

তীব্র খরায় তেহরানে দুই সপ্তাহের মধ্যে ফুরিয়ে যেতে পারে সুপেয় পানি


তীব্র খরায় চরম পানি সংকটে পড়েছে ইরানের রাজধানী তেহরান। শহরের প্রধান পানির উৎসগুলোর একটি আমির কবির বাঁধে এখন মাত্র ধারণক্ষমতার ৮ শতাংশ পানি অবশিষ্ট রয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, এই পানি দিয়ে সর্বোচ্চ দুই সপ্তাহের জন্যই তেহরানের চাহিদা মেটানো সম্ভব।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানায়, তেহরান পানি সরবরাহ কোম্পানির পরিচালক বেহজাদ পারসা জানিয়েছেন, বর্তমানে বাঁধে মাত্র ১ কোটি ৪০ লাখ ঘনমিটার পানি আছে, যা মোট ধারণক্ষমতার এক অষ্টমাংশ। এক বছর আগেও সেখানে ছিল ৮ কোটি ৬০ লাখ ঘনমিটার পানি। অর্থাৎ এক বছরের ব্যবধানে পানির পরিমাণ প্রায় শতভাগ কমে গেছে।

প্রতিদিন প্রায় ৩০ লাখ ঘনমিটার পানির প্রয়োজন হয় তেহরানে। কিন্তু দীর্ঘ খরা ও বৃষ্টিপাতের ঘাটতির কারণে শহরের পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পারসা সতর্ক করেছেন, পানি সরবরাহের এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে শহরে ভয়াবহ সংকট দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, কয়েক দশকের মধ্যে এটি ইরানের সবচেয়ে তীব্র খরা। তেহরান প্রদেশে বৃষ্টিপাতের পরিমাণ গত এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এক কোটির বেশি মানুষের এই নগরটি আলবোর্জ পর্বতমালার ঢালে অবস্থিত, যেখানকার নদীগুলো থেকে শহরের পানির বেশিরভাগ যোগান আসে।

এদিকে পানির সংকট মোকাবিলায় তেহরানের বিভিন্ন এলাকায় ঘন ঘন সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। চলতি গ্রীষ্মে দুই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল পানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। সে সময় তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল এবং দিনে একাধিকবার লোডশেডিং হয়।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, “পানিসংকট নিয়ে যতটা আলোচনা হয়েছে, বাস্তবে পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ।”

বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ সম্পদের অতিব্যবহার, পানি ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব—সব মিলিয়ে ইরানজুড়ে পানিসংকট এখন একটি বড় জাতীয় সংকটে পরিণত হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

1

নোয়াখালীর কবিরহাটে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত আরাফাত ইসলাম গ্রে

2

‘শাপলা কলি’ প্রতীক নিচ্ছে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘ

3

জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা

4

ব্রাত্য দেশ থেকে কৌশলগত মিত্র: যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্

5

জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, পদত্যাগ ও অভ্য

6

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বিএনপির ভারপ

7

মাদুরো অপসারণ ও ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: ট্রাম্পের ‘শান্

8

আয়ারল্যান্ডের বিপক্ষে চমক দেখিয়ে আইসিসির নভেম্বরের সেরা খেলো

9

বিশ্বের ১০টি দীর্ঘতম মহাসড়ক: সভ্যতা, বাণিজ্য ও ভ্রমণের করিডর

10

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ

11

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

12

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে দ্রুত আমদানির পরামর্শ ট্যারিফ কমিশনে

13

লুই ভুঁতো ব্যাগ থেকে ডাকশুন্ড উৎসব—মজার তথ্যের রঙিন ঝলক

14

সিলেটে আগাম নির্বাচনী প্রচার শুরু, প্রার্থীদের প্রতিশ্রুতিতে

15

২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকা

16

মাদারীপুরে শৌচাগার থেকে উদ্ধার নবজাতক হাসপাতালে সুরক্ষায়, দত

17

খালেদা জিয়া কেবল দলীয় নেত্রী নন, তিনি মানুষ ও দেশের নেত্রী ছ

18

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20