Tanvir Khan
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন

সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানেরা আজ রোববার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় এবং বেলা ১টার দিকে শেষ হয়।

এর আগে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিটের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সচিব আখতার আহমেদ তিন বাহিনীর প্রধানদের স্বাগত জানান। প্রথমে সেনাবাহিনী প্রধান, এরপর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং শেষে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কমিশনে প্রবেশ করেন।

বৈঠক প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

এছাড়া আজ বেলা আড়াইটায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে আরেকটি সভা অনুষ্ঠিত হবে, যেখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে।

বৈঠকে প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী নির্বাচনী আচরণবিধি প্রতিপালনসহ নির্বাচনকালীন পরিবেশ বজায় রাখার বিষয়েও আলোচনা হবে। এছাড়াও বৈঠকে বিবিধ অন্যান্য বিষয়ও আলোচিত হবে।

গতকাল শনিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বেলা আড়াইটার সভা সম্পর্কে এ তথ্য জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেট–ফুটবল বিতর্কে ওমর সানী–আসিফ আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব

1

রাজধানীতে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ নেতা–কর্মী গ্রেপ

2

হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে ভারতে পালাতে সহায়তা: দুজনে

3

টেকনাফে ১৫ মণ ওজনের নিষিদ্ধ শাপলা পাতা মাছ ধরা পড়লো

4

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্ক

5

অপরাধজগতের দ্বন্দ্বে মামুন খুন, দুই লাখ টাকায় ভাড়া করা শুটার

6

যুক্তরাষ্ট্রে দীর্ঘতম শাটডাউনে বিমানবন্দরগুলোতে ফ্লাইট বিশৃঙ

7

দিল্লিতে হাইকমিশনের সামনে বিক্ষোভের পর কনসুলার সেবা স্থগিত

8

ওসমান হাদির ওপর হামলা বৃহৎ চক্রান্তের অংশ: মির্জা আব্বাস

9

সিরাজগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রার্থীকে গণসংবর্ধনা

10

জামালপুরে মসজিদে সভা নিয়ে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের মধ্য

11

মাদারীপুরে শৌচাগার থেকে উদ্ধার নবজাতক হাসপাতালে সুরক্ষায়, দত

12

তীব্র খরায় তেহরানে দুই সপ্তাহের মধ্যে ফুরিয়ে যেতে পারে সুপেয়

13

দুই দিনে সেন্ট মার্টিনে যাননি কোনো পর্যটক, কক্সবাজার-সেন্ট ম

14

বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের নতুন তালিকা প্রক

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন

17

জাল জন্মনিবন্ধন ও এনআইডি তৈরিতে নির্বাচন কর্মকর্তাসহ তিনজনের

18

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি, তাঁর ‘ট্রানজিশন

19

৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তার পদায়ন ও বদলি

20