Tanvir Khan
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্বান ডা. জাহিদের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে সংবাদ সম্মেলনে তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, আল্লাহর মেহেরবানিতে চিকিৎসকদের দেওয়া সেবা বেগম জিয়া গ্রহণ করতে পারছেন এবং তা মেনে চলছেন। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে কেউ গুজব ছড়ানো বা গুজবে কান না দেন। তথ্য প্রদানের নির্ধারিত পদ্ধতি দল থেকেই জানানো হবে।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “দীর্ঘ ছয় বছর ধরে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, এবারও ধৈর্য ধরুন। দেশনেত্রী খালেদা জিয়া আজ দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার প্রতীক।”

তারেক রহমান সার্বক্ষণিকভাবে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে যোগাযোগ রেখে চিকিৎসা তদারকি করছেন বলেও জানান তিনি। ইউকে থেকেও বিশেষজ্ঞরা এসে খালেদা জিয়াকে দেখবেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত সব তথ্য তিনি ব্রিফ করবেন, অন্যদিকে দলের অন্যান্য বিষয়ে ব্রিফ করবেন রুহুল কবির রিজভী—এ নির্দেশনাও দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানান ডা. জাহিদ।

তিনি আরও জানান, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এই বোর্ডে যুক্ত রয়েছেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

উল্লেখ্য, ২৭ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ খান

1

গ্র্যামি ২০২৬: নয়টি মনোনয়নে শীর্ষে কেনড্রিক লামার

2

শেষ শ্রদ্ধায় মানুষের ঢল: মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার

3

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা: দুই আসামি গ্রেপ্

4

চার হত্যা মামলায় হাইকোর্টের জামিন পেলেন আলোচিত সন্ত্রাসী ছোট

5

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে আসন্ন নির্বাচনের প্রস্তুতি জান

6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের ইঙ্গিত দিলেন রাষ্

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

অনিশ্চয়তায় বেনারসিপল্লি প্রকল্পগুলো

9

রাজধানী ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম ১৫০ টাকার ওপরে, সরবরাহ

10

নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর সহিংসতা

11

সাহসী দৃশ্যে অভিনয়ের প্রশ্নে ফারিণের স্পষ্ট উত্তর…

12

ওসমান হাদির ওপর হামলায় ক্ষোভ প্রকাশ, কঠোর প্রতিক্রিয়ার হুঁশি

13

আরও তিন বছরের জন্য জামায়াতের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমা

14

অন্তর্বর্তী সরকারের বিবৃতি: উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে ব

15

বিসিএস নন–ক্যাডার নিয়োগে সংকট কেন তৈরি হলো

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

রাজশাহীতে পুকুর খনন বিরোধ: এক্সকাভেটরের নিচে চাপা পড়ে তরুণ

18

তারেক রহমানের দেশে ফেরার রাজনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশের গণ

19

রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক, বিভাজন নয়: জামায়াত আমির

20