Tanvir Khan
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

নাটোরে আহত বিএনপি নেত্রী হেলেনা পারভীন চিকিৎসার অভাবে পঙ্গুত্বের পথে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছাতিয়ানগাছা গ্রামের স্থানীয় বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা পারভীন ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। ২০১৩ সালের রাজনৈতিক আন্দোলনে আহত হওয়ার পর দীর্ঘদিন ধরে চিকিৎসা না পেয়ে এখন তিনি প্রায় চলাফেরার অক্ষম।

হেলেনা পারভীন উপজেলার মহিলা দলের সভানেত্রী ও ২০১৪ সালের নির্বাচনে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তাঁর স্বামী জাহাঙ্গীর আলমও স্থানীয়ভাবে পরিচিত রাজনৈতিক কর্মী।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৩ সালে আওয়ামী লীগের নির্বাচনের বিরোধিতা করে আন্দোলনে অংশ নেওয়ার সময় পুলিশের ধাওয়ায় রাস্তায় পড়ে যান হেলেনা পারভীন। এতে তাঁর মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। প্রথমদিকে আঘাতের তীব্রতা টের না পেলেও কিছুদিন পর থেকেই দাঁড়াতে বা হাঁটতে গেলে পড়ে যেতেন। ধীরে ধীরে তাঁর হাত-পা অবশ হয়ে পড়ে, আর ২০২১ সালের দিকে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. মো. লাইলাতুল কাদির মিল্কী জানান, আঘাতের ফলে হেলেনা পারভীনের মেরুদণ্ডের হাড় স্থানচ্যুত হয়ে একাধিক স্নায়ুতে চাপ পড়েছে। দ্রুত অস্ত্রোপচার না করালে তিনি চিরতরে পঙ্গু হয়ে যেতে পারেন। অপারেশনে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন।

হেলেনা পারভীন বলেন,

“২০১৩ সালে আন্দোলনে গিয়ে আহত হওয়ার পর থেকেই আমি অচল হয়ে পড়েছি। হাঁটতে পারি না, হাতও কাজ করে না। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। স্থানীয় কয়েকজন নেতা ছাড়া দলের কেউ খোঁজ নেয়নি। আমি সুস্থ হয়ে আবার দলের জন্য কাজ করতে চাই, কিন্তু অপারেশনের খরচ জোগাড়ের সামর্থ্য নেই। তাই দলের নেতৃবৃন্দ, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহানুভূতি কামনা করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এসিবিএ প্রোগ্রামের ভর্তি শুরু, আব

1

অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ এখন ‘অ্যাসেসমেন্ট লেভেল–১’ দেশ

2

নাজমুল ইস্যুতে শর্তসাপেক্ষে মাঠে ফেরার প্রস্তাব ক্রিকেটারদের

3

আইসিসি বোর্ড মিটিং: নারী ক্রিকেট সম্প্রসারণ ও ভারতকে এশিয়া ক

4

বিশ্বজিতের লেখা প্রথম গান, কিশোরের জীবনে স্বপ্নপূরণ

5

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতে ঝুলল নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানা

6

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা আঁকার সময় শিক্ষার্থ

7

বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু: জিয়াউর রহমান ছিলেন

8

"জকসু নির্বাচনে এআই ব্যবহার শিথিল, অপব্যবহার নিষিদ্ধ: নির্বা

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

ইসরায়েলের অবরোধে জর্ডান ও মিসরে আটকে রয়েছে জাতিসংঘের মানবিক

11

আসন্ন নির্বাচনে পুলিশদের শতভাগ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায়

12

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ

13

সাবেক মন্ত্রী মায়া ও পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

14

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় সহযোগী গ্রেপ্তার

15

চার বছরের পুরনো ছবি ভাইরাল, সৃজিত-মিথিলার পুনর্মিলনের গুঞ্জন

16

খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় বগুড়ায় বিএনপির আনন্

17

বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্য

18

এনসিসি ব্যাংকের ৫৪৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত, নয় মাসে মুনাফা ১৭৩

19

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দর ও জনসমাবেশের

20