Tanvir Khan
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘শাপলা কলি’ প্রতীক নিচ্ছে এনসিপি, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ‘শাপলা কলি’ প্রতীক বেছে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে দলটি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা শাপলা কলি প্রতীক গ্রহণ করছি। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কিছু প্রশ্ন থাকলেও বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনায় আমরা এই প্রতীক নিয়েই নির্বাচনে যাচ্ছি।”

নাসীরুদ্দীন পাটোয়ারী আরও জানান, শাপলা কলি প্রতীক নিয়ে সারা দেশে ইতিবাচক সাড়া পেয়েছে দলটি। তাঁর ভাষায়, “দেশবাসীর কাছে শাপলা কলি প্রতীকটি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এটা শাপলার চেয়ে একধাপ এগিয়ে—কারণ এতে শাপলাও আছে, কলিও আছে।”

তিনি জানান, এনসিপি দেশের সব আসনে প্রার্থী দিতে চায় এবং যেকোনো প্রান্তের আগ্রহী প্রার্থীদের আবেদন বিবেচনা করা হবে।

এ সময় তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, দ্রুত সময়ে এনসিপির নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ও পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বা

1

খালেদা জিয়ার অসুস্থতার পর রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে ত

2

রিয়েল এস্টেট খাত অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি — রিহ্যাব

3

২০২৬ বিশ্বকাপের ড্র আজ রাত ১১টায়, আগাম প্রস্তুতি ও চ্যালেঞ্জ

4

রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে মনোনীত, বিএনপিতে বিক্ষোভ ও উত্ত

5

কুষ্টিয়ায় বিজয় র‍্যালিতে প্রতিক্রিয়া

6

জাতীয় নির্বাচন সামনে রেখে ১৮ দলীয় নতুন জোট ‘জাতীয় গণতান্ত্রি

7

মিস ইউনিভার্সে বাংলাদেশের মিথিলা, আপনার ভোটেই সেরা ৩০-এ ওঠার

8

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘা

9

সুদানে ড্রোন হামলায় আহত লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান, উ

10

নিউইয়র্কে মেয়র নির্বাচন: সর্বশেষ চার জরিপেই এগিয়ে জোহরান মাম

11

সংকট চললেও গ্যাস উৎপাদন বাড়াতে কূপ খননে গতি নেই

12

পার্বত্য চুক্তি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞার আহ্বান ঊষাতন তালুক

13

আসিফ মাহমুদ সজীব: নির্বাচন করব, কোন দল থেকে তা পরে জানানো হব

14

ব্রাত্য দেশ থেকে কৌশলগত মিত্র: যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্

15

জিগাতলার ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির

16

লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ভোটের পরিবেশ নিয়ে ইসিকে অসন্তোষ জান

17

নিরাপত্তাজনিত কারণে বাতিল আতিফ আসলামের ঢাকার কনসার্ট

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপি আয়োজন করছে স্মরণ

20