Tanvir Khan
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

৪১ বছরেও ক্রিশ্চিয়ানো রোনালদোর ফিটনেসের রহস্য: বয়স নয়, শৃঙ্খলিত জীবনই মূল চাবিকাঠি

সফলতাকে আঁকড়ে ধরে রাখতে বয়স যে কোনো বাধা হতে পারে না, তার জীবন্ত উদাহরণ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছরে এসে বুড়ো খেলোয়াড়ের তকমা পাওয়া রোনালদোর ফিটনেস যেকোনো তরুণ খেলোয়াড়ের কাছেও ঈর্ষণীয়। বিস্তারিত জানাচ্ছেন হুমায়রা মাহজাবিন প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৯: ০০ নিয়মিত শরীরচর্চাই রোনালদোকে মেদহীন শরীর গড়তে সাহায্য করছে নিয়মিত শরীরচর্চাই রোনালদোকে মেদহীন শরীর গড়তে সাহায্য করছেছবি: ইনস্টাগ্রাম থেকে সুশৃঙ্খলিত জীবনযাপনই রোনালদোর নিখুঁত ফিটনেসের সবচেয়ে বড় হাতিয়ার। তাই ফিটফাট রোনালদোকে দেখতে যতটা ভালো লাগে, ফিটনেস ধরে রাখতে ঠিক ততটাই কষ্ট করতে হয় এই পর্তুগিজ তারকাকে। ফিটনেসের জন্য ক্লাবের নিয়মিত অনুশীলন ছাড়াও এই পর্তুগিজ তারকার রয়েছে আলাদা শরীরচর্চার আয়োজন। ভালোত্তোলনে অনেকটা সময় কাটে এই তারকার ভালোত্তোলনে অনেকটা সময় কাটে এই তারকারছবি: ইনস্টাগ্রাম থেকে জিমে ভারোত্তোলন, স্প্রিন্ট কিংবা কার্ডিওর পাশাপাশি তিনি সপ্তাহে পাঁচ দিন তিন থেকে চার ঘণ্টা প্রশিক্ষণে ব্যয় করেন। এমনকি ম্যাচের সময়সূচিতেও এই রুটিনের কোনো হেরফের হয় না। নিয়মিত শরীরচর্চাই এই তারকার মেদহীন শরীর গড়তে সাহায্য করছে। রোনালদোর বায়োলজিক্যাল এজ নাকি ২৯ বছর রোনালদোর বায়োলজিক্যাল এজ নাকি ২৯ বছরছবি: ইনস্টাগ্রাম থেকে চলতি বছর পরিচালিত একটি বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে, রোনালদোর বায়োলজিক্যাল এজ (জৈবিক বয়স। যা শারীরিক কার্যক্ষমতার ওপর নির্ভর করে) ২৮ বছর ৯ মাস। অর্থাৎ দিনপঞ্জিকা অনুযায়ী রোনালদো চল্লিশোর্ধ হলেও তার শরীর একজন ২৯ বছর বয়সী ক্রীড়াবিদের মতোই কার্যকর। আরেকটি পরীক্ষার রিপোর্ট বলছে, এই তারকার শরীরে চর্বির পরিমাণের হার ৭ শতাংশ, যা অন্যান্য পেশাদার খেলোয়াড়ের ক্ষেত্রে সাধারণত ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। রোনালদো রিকভারি প্রক্রিয়াকে সমান গুরুত্ব দেন রোনালদো রিকভারি প্রক্রিয়াকে সমান গুরুত্ব দেনছবি: ইনস্টাগ্রাম থেকে ফিটনেসের জন্য জিম কিংবা অন্যান্য শারীরিক কার্যকলাপ ছাড়াও রোনালদো রিকভারি প্রক্রিয়াকে সমান গুরুত্ব দেন। এই তালিকায় রয়েছে সনা সেশন (উচ্চ তাপের একটি বিশেষ কক্ষে নির্দিষ্ট সময় বসে বা শুয়ে শরীর ঘামানোর প্রক্রিয়া), পিলাটিস (নিয়ন্ত্রিত ব্যায়ামপদ্ধতি, যেখানে শ্বাস-প্রশ্বাস, ভঙ্গি ও ধীরগতির নড়াচড়ার মাধ্যমে শরীরের মাংসপেশি শক্তিশালী করা হয়) এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মিত ১৭ হাজার স্টেপ হাঁটা। আরও পড়ুন রোনালদো ইউটিউবের সব রেকর্ড কি ভেঙে ফেলবেন? ২৫ সেপ্টেম্বর ২০২৪ রোনালদো ইউটিউবের সব রেকর্ড কি ভেঙে ফেলবেন? চিনি পুরোপুরি বাদ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো চিনি পুরোপুরি বাদ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোছবি: ইনস্টাগ্রাম থেকে কঠোর শারীরিক পরিশ্রমের পাশাপাশি যথাযথ ঘুম ও খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ। তাই ক্রিশ্চিয়ানো রোনালদো মেনে চলেন কঠিন ডায়েট। অল্প করে খান, তবে তা দিনে বেশ কয়েকবার। তার খাদ্যতালিকায় আছে কম চর্বিযুক্ত খাবার, হাই প্রোটিন, টাটকা মাছ, ফল ও সালাদ। এই তালিকায় চিনির কোনো জায়গাই নেই। খাবারে কঠোর নিয়ম মেনে চলেন রোনালদো খাবারে কঠোর নিয়ম মেনে চলেন রোনালদোছবি: ইনস্টাগ্রাম থেকে কোল্ড বা হার্ড ড্রিংসের বদলে পানিতেই আস্থা এই তারকার। ঘুমের ক্ষেত্রেও পাঁচবারের ব্যালন ডি অর বিজয়ী এই তারকা সবার চেয়ে কিছুটা আলাদা। মেনে চলেন ‘পলিফেজিক স্লিপ’ পদ্ধতি। এই পদ্ধতিতে একটানা না ঘুমিয়ে ৯০ মিনিট করে কয়েকভাগে ঘুমানো হয়। রোনালদোর মতে তার ফিটনেসের অন্যতম কারণ এই পলিফেজিক স্লিপ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি নয়: কোর কমিটির

1

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি, তাঁর ‘ট্রানজিশন

2

নির্বাচনমুখী মেরুকরণ শুরু: ফেব্রুয়ারির ভোট ঘিরে তিন শিবিরে ব

3

স্ত্রী-কন্যাসহ লোটাস কামালের আয়কর নথি জব্দের নির্দেশ

4

শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব

5

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে আসন্ন নির্বাচনের প্রস্তুতি জান

6

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে ঢাকায় ডিআরইউর মানব

7

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি চ

8

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

9

মেহেরপুর-২ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমর্থকের বিক

10

পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত সমর্থিত প্রক্সিবাহ

11

কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন বোন উজমা

12

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা: দুই আসামি গ্রেপ্

13

‘কিং’ হয়ে ফিরছেন শাহরুখ খান, প্রথম ঝলকেই মাতালেন ভক্তদের

14

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ঝোড়ো ইনিংস: ৮১ বলে ২২

15

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি আখতারুজ্জামানের জামায়াতে যোগ

16

সেন্ট মার্টিনের ভঙ্গুর বাস্তুতন্ত্র: অনিয়ন্ত্রিত উন্নয়ন ও পর

17

বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু: জিয়াউর রহমান ছিলেন

18

ভারত বিজয়ের পর শ্রীমঙ্গলে শমিত সোমের ফিরতি উৎসব

19

বার্সেলোনার যুবরাজ লামিনে ইয়ামাল

20