Tanvir Khan
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

উপকূল হারিয়ে শহরমুখী মানুষের ভিড়, দুর্ভোগের নতুন নাম মোবারকদের জীবন


উপকূলের ঘরবাড়ি নদীভাঙন আর ঘূর্ণিঝড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে বহু মানুষের। কেউ আশ্রয় নিয়েছেন নদীর চরে, কেউ আবার পাড়ি জমিয়েছেন শহরের বস্তিতে। খুলনার কয়রায় শাকবাড়িয়া নদীর দুপাশে একসময় জমি, ঘর, চিংড়িঘের নিয়ে সচ্ছল পরিবারগুলো এখন বেঁচে থাকার লড়াই করছে। নদীভাঙনে চার–বিঘা জমি হারানো আনজুয়ারা বেগম বললেন, নোনাপানির ওপর নির্ভর করেই চলছে গোসল থেকে রান্না—সবকিছু।
এমন সংগ্রামের গল্প উপকূলজুড়ে। মোবারক হোসেন হারিয়েছেন ২২ বিঘা ঘের ও পাকা ঘর, কামরুল সরদার আম্পানের পর ঘরে ফিরতে পারেননি; এখন দিনমজুরের কাজ করেন শহরে। কেউ রিকশা, কেউ ভ্যান, কেউ ঠেলাগাড়ি—জীবিকা খুঁজতে সবাই গ্রাম ছেড়ে শহরমুখী।

খুলনা জেলা প্রশাসন বলছে, গত ১৯ বছরে উপকূলে আঘাত হেনেছে ১৩টি ভয়াবহ ঘূর্ণিঝড়। মানুষের ক্ষতি বাড়লেও ঠিক কতজন বাস্তুচ্যুত হয়েছেন তার সঠিক হিসাব নেই। আইডিএমসির তথ্যে, ২০২৪ সালেই বাংলাদেশে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২৪ লাখের বেশি।

এ অবস্থায় ব্রাজিলের বেলেমে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন কপ-৩০, যেখানে বাংলাদেশ উপকূলের মানবিক সংকট নিয়ে জোরালো দাবি তুলবে।

খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটজুড়ে গত কয়েক বছরে ঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নদীভাঙন মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান এবং স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছে। গবেষণা বলছে, অনেক পরিবার খাবার কমিয়ে দিচ্ছে, নিরাপদ পানির অভাবে নারীদের রোগ বৃদ্ধি পাচ্ছে, আর বিকল্প কর্মসংস্থান না থাকায় মানুষ বাধ্য হয়ে শহরের বস্তিতে ঠাঁই নিচ্ছে।

স্থানীয়রা বলছেন, একসময় ফসলভরা মাঠ থাকলেও এখন চারদিকে ঘের আর নোনাপানি। গাছপালা শুকিয়ে যাচ্ছে, মানুষ অসুখে ভুগছে, এবং ভবিষ্যতে এলাকা পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাওয়া ক্যাম্পাস

1

বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের নতুন তালিকা প্রক

2

রদ্রিগোর গোলশূন্য ৯ মাস, এমবাপ্পের দাপটে রিয়ালের রেকর্ডে নাম

3

শান্তর প্রশংসা, সালাউদ্দিন ছিলেন সবার কাছে সমান নিবেদিত কোচ

4

বাংলাদেশে প্রথম স্মার্ট ব্যাটারি সোয়াপিং স্টেশন উদ্বোধন করল

5

হাদির ওপর হামলার পর বিএনপি–জামায়াত–এনসিপিকে ঐক্যের আহ্বান প্

6

কুমিল্লায় ঝটিকা মিছিলের পর ৪৫ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তা

7

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, উন্নতির আশা করছেন চিক

8

অপরাধজগতের দ্বন্দ্বে মামুন খুন, দুই লাখ টাকায় ভাড়া করা শুটার

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

মার্কিন কৃষি বিভাগের ঘোষণা—নভেম্বর থেকেই বন্ধ হচ্ছে খাদ্যসহা

11

জামালপুরে মসজিদে সভা নিয়ে জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের মধ্য

12

মেডিকেলে প্রথম হওয়া জাহাঙ্গীর আলমের প্রস্তুতির গল্প: অধ্যবসা

13

একাধিক আসনে নিরঙ্কুশ বিজয়

14

এশিয়ান আর্চারির ফাইনালে বাংলাদেশের হিমু ও বন্যা

15

জামালপুরে ইজিবাইকের লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট, দু

16

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্ট

17

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের প্রাইজমানি ১২৫ কোটি, বাংলাদ

18

খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণের পর দেশে ফেরার সিদ্ধান্ত

19

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্ট থেকে দুটি পেট্রলবো

20