Tanvir Khan
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে অটোরিকশা আটকে সাড়ে ১২ লাখ টাকা লুট

সিলেটের দক্ষিণ সুরমায় অটোরিকশা থামিয়ে ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পাঁচটি মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্রের মুখে এই অর্থ লুট করে নেয় বলে জানিয়েছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে হুমায়ুন রশীদ চত্বরের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এনা পরিবহনের কর্মচারীদের বরাত দিয়ে জানা গেছে, এনা পরিবহনের কদমতলি কাউন্টারের ব্যবস্থাপক তিনজনসহ একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শাহজালাল উপশহরের একটি ব্যাংকে যাচ্ছিলেন। পথে পাঁচটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা অটোরিকশার গতি রোধ করে যাত্রীদের ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ১০ জন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে এ ঘটনায় অংশ নেয়। সবার মাথায় হেলমেট ছিল; একটির নম্বরপ্লেট স্কচটেপে ঢাকা ছিল, আর চারটির নম্বরপ্লেট ছিল না। ঘটনার বিষয়ে এনা পরিবহন মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি আখতারুজ্জামানের জামায়াতে যোগ

1

বিবিসি এখন বিশৃঙ্খল ও নেতৃত্বহীন অবস্থায়: সাবেক কর্মকর্তা ক্

2

২০২৬ বিশ্বকাপের ড্র আজ রাত ১১টায়, আগাম প্রস্তুতি ও চ্যালেঞ্জ

3

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর, হিন্দুত্ববাদী সং

4

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা

5

ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বা

6

গৌরনদীতে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল, জহির উদ্দিন

7

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪০ জন রোগ

8

ব্রাত্য দেশ থেকে কৌশলগত মিত্র: যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্

9

শরিফ ওসমান হাদি হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, নিরপেক্ষ তদ

10

হাদি আমাদের বুকের ভেতরে চিরদিন বেঁচে থাকবে: জানাজায় প্রধান উ

11

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন, জানাজা

12

আজ শেয়ারের মূল্যবৃদ্ধির শীর্ষে মনোস্পুল বাংলাদেশ

13

বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে ওম

14

চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে টিকতে পারবেন তো বোলাররা?

15

নতুন তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে ১৭ বছরের কারাদ

16

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট মিলেইর ডানপন্থী

17

শরিফ ওসমান হাদির ওপর হামলা

18

জিয়া উদ্যানে দাফনের প্রস্তুতি, মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা

19

কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন বোন উজমা

20