Tanvir Khan
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতের দিকে ঝালকাঠির নলছিটিতে শহরের খাসমহল এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময় পরিবারের কোনো সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন না। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসমান হাদির প্রতিবেশী গোলাম কিবরিয়া জানান, ভোররাতে নামাজের জন্য বের হওয়ার সময় তিনি হাদির বাড়ির পেছনে দুইজনকে দেখতে পান। সন্দেহ হলে দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে, বাসা দেখাশোনার দায়িত্বে থাকা আরেক প্রতিবেশী জান্নাতি আক্তার সকালে গামছায় মোড়ানো একটি পরিত্যক্ত টাকা বাসার সামনে পান। বিষয়টি হাদির বড় বোন ফাতেমা বেগমকে জানানো হয়। বাড়িতে ঢুকে তিনি দেখতে পান ঘরের আলমারি ভাঙা এবং আলমারিতে থাকা নগদ টাকা চুরি হয়ে গেছে।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করেছে। চুরির পরিমাণ এখনও জানা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং প্রাথমিক তদন্ত চলমান। পরিবারের সঙ্গে কথা বলার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা

1

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় সহযোগী গ্রেপ্তার

2

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে, সাত

3

পাকিস্তানি সেনাদের হামলায় পরিবার হারানোর হৃদয়বিদারক স্মৃ

4

কুমিল্লায় ঝটিকা মিছিলের পর ৪৫ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তা

5

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪০ জন রোগ

6

অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে জনমত বিভাজন: প্রথম আলোর জাত

7

যুক্তরাষ্ট্রে চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশনের নতুন

8

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

9

ধামরাই ও রানীনগরে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় নাশকতার চেষ্টা

10

১৫ সেনা কর্মকর্তার মামলায় আইনজীবী সরোয়ার হোসেনের নাম প্রত্যা

11

খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব করেছে বিএনপি, ভার

12

নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর সহিংসতা

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

ঢাকার রাস্তায় টেসলা, রোলস–রয়েস, পোরশেসহ ২ হাজার ৫০০ বিলাসবহু

15

গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের আদেশ ২৩

16

রাষ্ট্র সংস্কারে বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ, বললেন রেহমান সোবহ

17

কৃষি অধিদফতরের সাবেক সহকারী পরিচালক সৈয়দ শরীফুল ইসলাম কারাগা

18

ভারতের মধ্যপ্রদেশে দলিত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে

19

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো মৃত্যুবরণ ক

20