Tanvir Khan
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর আদালতে: ‘আমি ক্ষমতাকে প্রশ্ন করি’

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে আজ সোমবার বিকেল ৫টা ৩৩ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানিতে তিনি বলেন, তাঁকে নির্দিষ্ট কোনো দলের ‘গোলাম’ বানাতে চাওয়ার চেষ্টা অন্যদের সমস্যা, তাঁর নয়।

এ মামলায় আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান এ আবেদন করেন। বিকেল ৫টা ৮ মিনিটে তাঁকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আদালতে বক্তব্য দিতে গিয়ে আনিস আলমগীর বলেন, তিনি একজন সাংবাদিক এবং দীর্ঘ দুই যুগ ধরে ক্ষমতাকে প্রশ্ন করে আসছেন। কারও কাছে নতজানু হওয়া তাঁর কাজ নয় বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেগুলোর কোনো কিছুই গোপন বা অপ্রকাশিত নয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাড়িতে হামলার প্রসঙ্গ ও রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি তিনি বিশ্লেষণ হিসেবে তুলে ধরেছেন। এতে তাঁর কোনো ভুল তিনি দেখছেন না এবং কারও সঙ্গে তাঁর কোনো যোগসূত্রও নেই বলে দাবি করেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যার পর আনিস আলমগীরকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়। তিনি জানান, ধানমন্ডির একটি জিম থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে নিয়ে যাওয়া হয় এবং পরে ডিবি কার্যালয়ে পৌঁছান। সেখানে তাঁকে জানানো হয়, ডিবিপ্রধান তাঁর সঙ্গে কথা বলবেন।

আজ সোমবার দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে জানা যায়, ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ গতকাল রাত দুইটার দিকে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন। মামলায় সাংবাদিক আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা ও দোয়ায় ভিড়, নেতা–কর্মী ও সাধা

1

টাইব্রেকারে এআইইউবির জয়, চ্যাম্পিয়ন ড্যাফোডিল গ্রুপ পর্বে

2

তারেক রহমান ঢাকা-১৭ থেকে, আন্দালিভ রহমান ভোলা-১ থেকে নির্বাচ

3

‘কিং’ হয়ে ফিরছেন শাহরুখ খান, প্রথম ঝলকেই মাতালেন ভক্তদের

4

চার হত্যা মামলায় হাইকোর্টের জামিন পেলেন আলোচিত সন্ত্রাসী ছোট

5

ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বা

6

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, উন্নতির আশা করছেন চিক

7

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গেল আট ইসলামী দ

8

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যাবে না বাংলাদেশ, ম্যাচ সরানোর অ

9

৬ বলে ৬ ছক্কা মারা সেই প্রিয়াংশের দলে ১৪ বছরের বিস্ময় বৈভব স

10

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘা

11

বিশ্বজিতের লেখা প্রথম গান, কিশোরের জীবনে স্বপ্নপূরণ

12

রাজনীতি, রেকর্ড আর নাটক: ২০২৫ সালের আন্তর্জাতিক ক্রিকেটের গল

13

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

14

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সিঙ্গাপুর

15

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্ট থেকে দুটি পেট্রলবো

16

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়: শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার

17

বাজারে তেলের দাম বাড়লেও সবজির সরবরাহ বেড়ে দাম কমছে

18

চীনের ‘৯৯৬’ সংস্কৃতি এখন ছড়াচ্ছে সিলিকন ভ্যালিতে — আপনি কী ক

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20