Tanvir Khan
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ওসমান হাদির হত্যায় শঙ্কা

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করার ঘটনায় তিনশ আসনের প্রার্থীরাও তাঁদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ওসমান হাদির জন্য আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি প্যাকেজ প্রোগ্রামের অংশ হতে পারে এবং আরও সিরিয়াল ঘটনার সম্ভাবনা রয়েছে।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে এবং পরে বিভিন্ন টক শো ও লেখালেখির মাধ্যমে একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যাতে নির্বাচনে আধিপত্যবাদী শক্তির সুবিধা হয়। এ প্রেক্ষাপটে ওসমান হাদির পর জুলাই যোদ্ধাদের কে লক্ষ্য করা হতে পারে, তা নিয়ে জাতি উদ্বিগ্ন। তিনি সরকারের কাছে ত্বরিত পদক্ষেপের আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার উভয়ের দায়িত্ব রয়েছে, এবং লক ইনফোর্সমেন্ট এজেন্সি এখন তাদের হাতে। সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোকে খুনিদের খুঁজে বের করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা ও জাতিসংঘের লজিস্টিক সাপোর্ট ব্যবহার করা যেতে পারে।

দোয়া মাহফিল শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই, বয়স ৮০

1

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আকশু ফার্নান্দো মৃত্যুবরণ ক

2

ইনকিলাব মঞ্চের শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন

3

নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার ওপর জোর

4

চার বছরের পুরনো ছবি ভাইরাল, সৃজিত-মিথিলার পুনর্মিলনের গুঞ্জন

5

খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় বগুড়ায় বিএনপির আনন্

6

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘা

7

ঢাকার মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি, যাত্রীদের ভোগ

8

চীনা সামাজিক মাধ্যমে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি: বাস্তবতা ও ভু

9

কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন বোন উজমা

10

ওসমান হাদির হত্যাচেষ্টা মামলায় দুইজনকে ৩ দিনের রিমান্ড

11

দুর্নীতিতে থমকে আছে গরিব কল্যাণ প্রকল্প, অগ্রগতি মাত্র ৪৭%

12

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা

13

জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্র

14

বিয়ারিং প্যাড নয়, ত্রুটি ছিল লাগানো ও তত্ত্বাবধানে: ডিএমটিসি

15

রাজধানী ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম ১৫০ টাকার ওপরে, সরবরাহ

16

বিপিএল নিলামে ৭০ লাখে চুক্তি, হাসিমুখে লিটন দাস: ‘যেটা আছে,

17

ওসমান হাদির ওপর হামলার নিন্দা, জাতীয়তাবাদী শক্তির ঐক্যের আহ্

18

নাজমুল ইস্যুতে শর্তসাপেক্ষে মাঠে ফেরার প্রস্তাব ক্রিকেটারদের

19

স্কুলছাত্রীর সংগ্রহীত স্মৃতিকথা: মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর ছবি উঠ

20