বিশ্ব সংগীতের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের নতুন মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। এ বছর সর্বাধিক মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের র্যাপার কেনড্রিক লামার। তাঁর পরেই আছেন লেডি গাগা। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথমবারের মতো কে-পপ কোনো গান জায়গা করে নিয়েছে মর্যাদাপূর্ণ ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে।
২০২৫ সালের গ্র্যামিতে পাঁচটি পুরস্কার জেতার পর আবারও আলোচনার কেন্দ্রে কেনড্রিক লামার। এবারের গ্র্যামির জন্য মোট নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’, ‘বেস্ট র্যাপ অ্যালবাম’, ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘সং অব দ্য ইয়ার’। তাঁর ‘জিএনএক্স’ অ্যালবামটি বছরের সেরা অ্যালবামের প্রতিযোগিতায় মুখোমুখি হবে ব্যাড বানি, জাস্টিন বিবার, সাবরিনা কার্পেন্টার, লেডি গাগা, লিওন থমাস, টাইলর দ্য ক্রিয়েটর, এবং ক্লিপস জুটি পুশা টি ও ম্যালিসের অ্যালবামের সঙ্গে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ