Tanvir Khan
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিপুল ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, আটক ১

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর শেরে-বাংলা ক্যাম্পের তৎপরতায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অভিযানে সজিব (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে, যিনি শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার হিসেবে পরিচিত।

সেনা সূত্র জানায়, গত ২ নভেম্বর বিকেল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শেরে-বাংলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা জানতে পারে, তাজমহল রোড এলাকায় এক ব্যক্তি ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। দ্রুত অভিযান চালিয়ে সজিবকে আটক করা হয় এবং তার কাছ থেকে বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এরপর সজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে আরও বেশ কয়েকটি ককটেল বোমা, পেট্রোল বোমা ও তৈরির উপকরণ উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—১৮টি ককটেল বোমা, ২৩টি পেট্রোল বোমা, ১৪০টি গ্লাস কনটেইনার, ২৫০ গ্রাম গানপাউডার, ৬ প্যাকেট স্প্লিন্টার, ৫ কেজি মার্বেল পাথর, ৩ কেজি ভাঙা পাথর, একটি ধারালো তলোয়ার ও একটি সামুরাই তলোয়ার।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বলেন, “মোহাম্মদপুরে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর এই যৌথ অভিযানে তাদের কার্যক্রম কিছুটা হলেও দুর্বল হবে।” তিনি জানান, আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে।

অভিযানে আটক সজিব এবং উদ্ধার বিস্ফোরক ও অস্ত্রগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিলো সব ক্ষেত্রে

1

১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি: আলাদা হওয়ার ঘোষণা দিলেন জয় ভান

2

খালেদা জিয়ার ৪১ বছর বিএনপি নেতৃত্ব ও রাজনৈতিক যাত্রা

3

জয়ের পরদিন মেয়র মামদানির মধ্যাহ্নভোজে অতিথি ওকাসিও-কর্টেজ

4

জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ

5

বিগ ব্যাশে প্রথম উইকেট পেলেন রিশাদ, তবু হোবার্টের বড় হার মেল

6

৩২ বিলিয়ন ডলার রিজার্ভ খরচ করে আসলে কী অর্জন করলাম?

7

অমর একুশে বইমেলা ২০২৬ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে

8

৫২৭ থানায় নতুন ওসি নিয়োগ চূড়ান্ত, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প

9

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতে ঝুলল নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানা

10

রিয়েল এস্টেট খাত অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি — রিহ্যাব

11

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে ধানমন্ডির বাসায় ফিরলে

12

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি আখতারুজ্জামানের জামায়াতে যোগ

13

ভারতীয় সেনাবাহিনীতে ধর্মীয় বিভাজন ও নতুন ‘ভাবাদর্শের স্বাভাব

14

রংপুরে সড়ক বিভাজকের স্টিলের বেষ্টনীতে বিদ্যুতায়িত হয়ে তরুণের

15

শরীয়তপুরে বালতিতে করে ককটেল ছুড়ে সংঘর্ষ, এলাকায় আতঙ্ক

16

ঢাকায় দুজনকে গ্রেপ্তার, দোলাইরপাড় থেকে উদ্ধার দুটি বিদেশি

17

৬ বলে ৬ ছক্কা মারা সেই প্রিয়াংশের দলে ১৪ বছরের বিস্ময় বৈভব স

18

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও হয়রানি

19

তেল, ছোলা, চিনিসহ ১০ পণ্য আমদানিতে নগদ মার্জিন কমাল বাংলাদেশ

20